Saturday, April 4, 2026

বড় ম্যাচে ড্র নয়, তিন পয়েন্ট পাখির চোখ কুয়াদ্রাতের

Date:

Share post:

আগামিকাল বড় ম্যাচ। সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে প্রস্তুতিতে ব্যস্ত দু’দল। চলতি সুপার কাপে দূরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। প্রথম দু’ ম্যাচে দুরন্ত জয় পায় কার্লোস কুয়াদ্রাতের দল। এবার সামনে ডার্বি। মরশুমের শুরুতে ডুরান্ড কাপে প্রথম ডার্বিতে জয় পেয়েছিলো লাল-হলুদ। তবে ফাইনালে হারের মুখ দেখে কুয়াদ্রাতের দল। তবে এবার বদলার নেওয়ার সময়। সাংবাদিক সম্মেলনে এসে জয়ের কথাই বললেন লাল-হলুদ কোচ। স্পষ্ট জানিয়ে দিলেন, কোনও ভাবেই ড্রয়ের জন্য খেলতে নামবেন না তাঁরা। তিন পয়েন্টই লক্ষ্য লাল-হলুদের।

সাংবাদিক সম্মেলনে কুয়াদ্রাত বলেন, “দুটো দলই অনুপ্রাণিত হয়ে নামবে। আমরা জানি যে ফুটবল এমন একটা খেলা যেখানে ড্রয়ের জন্য খেলতে নামলে হারতে হবে। তাই আমরা জেতা ছাড়া কিছু ভাবছি না।” মোহনবাগানের মতন সাতজন ফুটবলার জাতীয় দলে না গেলেও, লাল-হলুদের দুই ফুটবলার নাওরেম মহেশ এবং লালচুংনুঙ্গা রয়েছেন জাতীয় শিবিরে। তবে ডার্বি ম্যাচের আগে এইসব নিয়ে ভাবছেন না কুয়াদ্রাত। তিনি বলেন, “আমাদের অনুশীলন ভালই হয়েছে। ছেলেরা ফোকাস্‌ড। কৌশল নিয়ে আলোচনা হয়েছে। আইএসএল বা ডুরান্ড কাপের সঙ্গে এই প্রতিযোগিতার পার্থক্য হল, এখানে ছ’জন বিদেশিই একসঙ্গে খেলানো যায়। এটা ম্যাচে তফাত গড়ে দিতে পারে। বাকি সব একই আছে। আমাদের ফুটবলারেরা হার-না-মানা মানসিকতা নিয়েই খেলতে নামবে।”

এদিকে ডার্বি ম্যাচ নিয়ে লাল-হলুদ অধিনাক ক্লেটন সিলভাবললেন, “আমরা কোনও ভাবেই ড্রয়ের কথা ভাবছি না। অবশ্যই ম্যাচটা আমাদের জিততে হবে। ডার্বি খেলা সব সময়েই আনন্দের। এটা ভারতের সবচেয়ে বড় ম্যাচ। তার অংশ হতে পেরে গর্বিত।”

আরও পড়ুন- আগামিকাল ডার্বি, বড় ম্যাচ নিয়ে কী বললেন ক্লিফোর্ড মিরান্ডা ?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...