Monday, April 13, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এএফসি এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে হার ভারতের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে নেমেছিলো ইগর স্টম্যাচের দল। সেই ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারলো সুনীল ছেত্রিরা। তিনটি গোলই হয় প্রথমার্ধে। তিনটি গোলই হয় রক্ষণ-এর ভুলে।

২) আগামিকাল বড় ম্যাচ। সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে প্রস্তুতিতে ব্যস্ত দু’দল। চলতি সুপার কাপে দূরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। ডার্বিতে কোনও ভাবেই ড্রয়ের জন্য খেলতে নামবেন না তাঁরা। তিন পয়েন্টই লক্ষ্য লাল-হলুদের। জানালেন কুয়াদ্রাত।

৩) আগামিকাল সুপার কাপে মেগা ম্যাচ। কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান। এই ম্যাচ নিয়ে বাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা “আমরা এই ম্যাচের গুরুত্ব জানি। শুধু ডার্বি বলে নয়, এই ম্যাচের উপর সেমিফাইনালের জায়গা নির্ভর করছে। সেটা বেশি গুরুত্বপূর্ণ।

৪) চলতি বছর জুন মাসে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর । তার আগে ভারতের মুখোমুখি হয় আফগানিস্তান। আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ৩-০ জয় পায় ভারতীয় দল। আর এই জয়ের পরই দলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন করতে বসলে সবাইকে খুশি করা যাবে না।

৫) কয়েকদিন আগে ডিপফেকের শিকার হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে উগরে দিয়েছিলেন ক্ষোভ। আর এরপরই মাস্টার ব্লাস্টারের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখা এই ঘটনা নিয়ে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

আরও পড়ুন –এএফসি এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হার ভারতের

 

Related articles

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...