Tuesday, March 24, 2026

বাংলার শিল্পীর নৈপুণ্যে সাজবে রাম মন্দিরের করিডোড়!

Date:

Share post:

সবার উপরে মানুষ সত্য! শুধুমাত্র দেশ নয়, গোটা বিশ্বের কাছে আয়তন, জৌলুস থেকে শুরু করে মন্দিরের অভ্যন্তরের অসাধারণ শিল্পকর্ম সকলকে তাক লাগিয়ে দিতে চলেছে। মন্দিরের শিল্পকর্মের সঙ্গে প্রধান বিগ্রহ রামের মূর্তিও হতে চলেছে প্রাণোদ্দীপক। এরই পাশাপাশি, বাংলার শিল্পীর হাতজশে সাজবে রাম মন্দিরের করিডোড়। রাম মন্দিরে প্রবেশ পথে দীর্ঘ এক কিলোমিটার রাস্তার দু’ধার সজ্জিত হবে এক বাঙালি শিল্পির হাতের যাদুতে। রামায়নের একশোটি খন্ড মূর্তি দিয়ে সাজাবেন নদিয়ার মৃৎশিল্পি রঞ্জিৎ মণ্ডল। তার জন্য ১ হাজার মূর্তি তৈরিতে দিন রাত এক করছেন তিনি।

কী বলছেন খোদ শিল্পী ?

১১ বছর টানা পরিশ্রম করে এখনও পর্যন্ত ৫৫৪টি মৃর্তি তৈরি করতে পেরেছেন। আরও ৪৪৬টি মূর্তি তৈরি করতে আরও তিন থেকে চার বছর লাগবে। তারপরেই একটু একটু করে সেজে উঠবে রাম মন্দিরের করিডোর।

বর্তমানে অসমের কাছার জেলার বাসীন্দা হলেও আদি বাড়ি নদিয়ার ঘুরনিতে। পুতুলের জন্য বিখ্যাত নদিয়ার এই জনপদ। সেখানেই কাকার কাছে হাতে খড়ি রঞ্জিতের। হাতে কলমে মূর্তি বানানোর প্রশিক্ষণ। কালচক্রে অসমে চলে যাতে হয়। সেখানেই সঙ্ঘ পরিবারের সঙ্গে যুক্ত হন। নজরে পড়েন বিশ্ব হিন্দু পরিষদের নেতা প্রয়াত অশোক সিঙ্ঘলের।

জানলে অবাক হবেন , রাম মন্দির মামলা নিয়ে যখন দেশজুড়ে চাপানউতোর তখন অযোধ্যায় ডাক পড়ে তাঁর। কি করতে হবে বুঝিয়ে দেন অশোক সিঙ্ঘল। নির্দেশ দেন, রাম মন্দিরের করিডোর সাজিয়ে তুলতে হবে। তাই কাজ শুরু করে দিতে হবে। সেইমতো মূর্তি নির্মাণের কাজে হাত দেন রঞ্জিৎ মণ্ডল।
শিল্পী জানান, মুখরা ধামে দশরথের পুত্র প্রাপ্তি যজ্ঞের গল্প দিয়ে শুরু করেন মূর্তি নির্মাণের কাজ। সেখান থেকে মা কৌশল্যার কাছে লালন পালন। গুরুকুলে বশিষ্ঠ মুনির কাছে অস্ত্র শিক্ষা থেকে তারকা বধ। বনবাস থেকে রাম -যুদ্ধ। শেষে রাজ্যভিষেক। একে একে মৃর্তি বানিয়ে চলেছেন।তৈরি হচ্ছে খন্ডচিত্র। মূর্তি বানাতে ব্যবহার করছেন সিমেন্ট, স্টিলের জালি, বালি, রড ও কেমিক্যাল মেশান রঙ। ঝড় বৃষ্ঠিতে যাতে নষ্ট না হয় তারজন্য বিশেষ কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে বলে জানান রঞ্জিৎ মণ্ডল।

আরও পড়ুন- বইমেলায় প্রকাশ সন্দীপ চক্রবর্তীর ‘untold নিবেদিতা’

 

Related articles

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...