Monday, April 13, 2026

গঙ্গার তলায় মেট্রোতে এবার অরিজিতের গান!

Date:

Share post:

দেশ জুড়ে অরিজিত্‍ সিং-এর (Arijit Singh)গানের জনপ্রিয়তা নিয়ে কোনও প্রশ্ন নেই। বাসে, ট্রেনে, ট্রামে, অফিসের ক্যান্টিনে সেই গান শুনতে পছন্দ করেন সবাই। তবে এবার মেট্রো যাত্রীদের জন্য বিশেষ সুযোগ। গঙ্গার নীচ দিয়ে মেট্রোতে শোনা যাবে অরিজিত্‍ সিং-এর গান! মেট্রো অথোরিটির (Metro Authority) তরফে বলা হয়েছে যে গঙ্গার নীচ দিয়ে দিয়ে মেট্রো যাওয়ার সময় যাত্রীরা যাতে একেবারে অন‍্যধরণের আবহের মধ্যে দিয়ে যেতে পারেন সেটার কথা মাথায় রেখে টানেলে নীল আলোর ব্যবস্থা করে হয়েছে আগেই। দু’দিকে দেখা যাবে অ‍্যাকোরিয়াম তৈরির কাজ জোরকদমে চলছে। আর সেখানেই নয়া সংযোজন অরিজিতের গান।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে গঙ্গার তোলা দিয়ে মেট্রো মোট ৫২০ মিটার পথ অতিক্রম করবে। এই মেট্রো স্টেশনে নামতে বা উঠতে গেলে মোট ২০০টি করে সিঁড়ি ভাঙতে হবে যাত্রীদের। অবশ্য বিকল্প ব্যবস্থা হিসেবে থাকছে চলমান সিঁড়িও। আর গঙ্গার তলা দিয়ে যখন পাতালরেল চলবে তখন ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে অরিজিতের গাওয়া ‘হর হর গঙ্গে’ গানটি শোনা যাবে। অর্থাৎ যাত্রীরা গঙ্গার নীচে দিয়ে যেতে যেতে যেন আলাদা এক জগতে প্রবেশের অনুভুতি লাভ করবেন।

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...