Wednesday, June 24, 2026

নাসার ডাকে সাড়া দিল ইসরোর ল্যান্ডার ‘বিক্রম’!

Date:

Share post:

চাঁদের মাটিতে নিজের কাজ সেরে পড়েছিল ল্যান্ডার ‘বিক্রম’ (Vikram)। কাজ শেষ করে অচল হয়ে পড়েছে রোভার প্রজ্ঞানও (Proggyan)। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO জানিয়ে দিয়েছিল যে নির্ধারিত একপক্ষকালের কাজ সেরে আর জেগে উঠবে না ‘বিক্রম’। এখানেই শেষ নয় একেবারে গা ঢাকা দিয়েছে ল্যান্ডার। তবে এবার নাসার (National Aeronautics and Space Administration)ডাকে সাড়া দিতে দেখা গেল তাকে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA ভারতের চন্দ্রযান-৩ অভিযানে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এবার অভিযান শেষেও নজরদারি আর তত্ত্বাবধান চালিয়ে যাচ্ছেন মার্কিন মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরাই রীতিমতো অসাধ্যসাধন করে ফেলেছেন। এবার ল্যান্ডার ‘বিক্রমে’র গায়ে কার্যত টোকা দিয়ে, তার অবস্থান নিশ্চিত করেছে নাসা।

চাঁদের বুকে নিদ্রারত ল্যান্ডার ‘বিক্রম’কে ল্যান্ডমার্ক হিসেবে দেখা হচ্ছে। NASA-র তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, গত ১২ ডিসেম্বর, পৃথিবীর সময় অনুযায়ী দুপুর ৩টে নাগাদ Lunar Reconnaissance Orbiter থেকে Laser Altimeter Instrument থেকে ‘বিক্রমে’র দিকে তীক্ষ্ণ আলো ফেলা হয়। কিছু ক্ষণ অপেক্ষা করার পর দেখা যায় সাড়া দিচ্ছে বিক্রম! অর্থাৎ যেটা মনে করা হচ্ছিল যে চাঁদের বুকে অন্ধকার নেমে আসার পর ল্যান্ডারের যন্ত্র আর কাজ করবে না, সেই আশঙ্কা থেকে কিছুটা হলেও মুক্তি মিলল। কারণ সাড়া মিলেছে ‘বিক্রমে’ বসানো রিফ্লেক্টর থেকেও। সেখান থেকেও আলোক তরঙ্গ প্রতিফলিত হয়েছে বলে জানিয়েছে নাসা। পাইগান থেকে নির্গত তীক্ষ্ণ আলোর মতো, আলোর সূক্ষ্ম তরঙ্গের মাধ্যমেই এই বার্তালাপ ঘটে। এই আলোকরেখার মাধ্যমেই দূরত্ব নির্ধারণ করে গন্তব্য সম্পরকে অবগত হওয়া যায়। এখেত্রেও তাই ঘটেছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...