Wednesday, June 3, 2026

বাংলাকে ভাতে মারার চেষ্টা! ধান কেনার টাকা বন্ধের ‘তুঘলকি সিদ্ধান্ত’ মোদি সরকারের

Date:

Share post:

প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছেনা বাংলা। বন্ধ রয়েছে একশো দিনের কাজের টাকা। পাশাপাশি রাজ্যের সব জিএসটির টাকা তুলে নিয়ে যায় কেন্দ্র। কোনও টাকাই আর ফেরত দেওয়া হয় না। স্বাস্থ্য খাতেও বাংলার জন্য বরাদ্দ বন্ধ করেছে কেন্দ্র। মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে এরকম আরও একাধিক অভিযোগ রয়েছে তৃণমূলের। আর এবার এরই মধ্যে সরাসরি কৃষকদের (Farmers) থেকে ধান কেনার টাকাও বন্ধ করল মোদি সরকার। বাংলার প্রাপ্য ৭৬০০ কোটি টাকা জোর করে আটকে রাখার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে (Central Govt)। আর এমন সত্য সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, যতরকম ভাবে সম্ভব বাংলার মানুষকে (West Bengal) ভাতে মারতে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদির সরকার।

মূলত এই টাকা খরচ করে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনত রাজ্য সরকার। ২০১১ সালে রাজ্যে বাম জমানার অবসানের পর থেকে ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কৃষকদের থেকে সরাসরি ধান কেনার প্রক্রিয়া শুরু করেন। ধান কেনার সুবাদে ২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা। আর চলতি ২০২৩-২৪ আর্থিক বছরের প্রাপ্য প্রায় ৪ হাজার ৩০০ কোটি। সব মিলিয়ে মোট ৭৬০০ কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। আর মোদি সরকারের এমন গাজোয়ারি পদক্ষেপের ফলে চরম সমস্যায় পড়তে হচ্ছে রাজ্য সরকারকে।

জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রাজ্যের ৬ কোটি রেশন গ্রাহকের জন্য ‘সেন্ট্রাল পুল’ থেকে চাল সরবরাহ করা হয়। আর সেকারণে রাজ্য সরকার চাষিদের থেকে সরাসরি ধান কিনে চাল উৎপাদন করে এবং সেন্ট্রাল পুলে সেই চাল সরবরাহ করে। কিন্তু চাল সরবরাহের পরও সেই টাকা এবার জোর করে আটকে রাখার অভিযোগ উঠল কেন্দ্রের বিরুদ্ধে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রেশন বাবদ বাংলার প্রাপ্য ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে কেন্দ্র। এদিকে গত ডিসেম্বরেই একাধিক খাতে বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী এই বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখবেন বলেও নাকি আশ্বাস দিয়েছিলেন, তবে তারপর বকেয়া মেটানো তো দূর, উল্টে ধান কেনার টাকাও এবার বন্ধ করে দিল কেন্দ্র।

 

 

 

 

Related articles

প্রশাসনিক বৈঠকে ‘গঠনমূলক বিরোধী’র বার্তা তৃণমূলের, নবান্নে হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...

হাওড়ায় ড্রেনের জলে তলিয়ে মর্মান্তিক মৃত্যু কিশোরের, উদ্ধার দেহ

ড্রেনের জলে ডুবে মৃত্যু! মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) লিলুয়ার বেলগাছিয়া ভাগাড় (Lilua Belgachia Bhagar) এলাকায়। বুধবার...

ফিরহাদের পদত্যাগের ইচ্ছাপ্রকাশ, সম্মতি নেত্রীর

কলকাতা পুরসভার ক্ষেত্রেও এই ঘটনা ঘটছে বারবার। এই পরিস্থিতিতে মেয়র ফিরহাদ হাকিম দলনেত্রীকে বিষয়টি ব্যাখ্যা করেন। এবং সম্মানজনক...