Saturday, April 4, 2026

ফ্ল্যাট সংক্রান্ত মামলায় আজ আদালতে নুসরত!

Date:

Share post:

আদালতের নির্দেশ মেনে যশ দাশগুপ্তকে (Yash Dasgupta)সঙ্গে নিয়েই আজ আলিপুর জাজেস কোর্টে (Alipore Judges Court) হাজির হলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। ফ্ল্যাট সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশের চারদিনের মধ্যে হাজিরা দিলেন অভিনেত্রী। আইনজীবী-সহ নুসরত আদালতে সব নথি জমা দিয়েছেন বলে খবর। এরপরই মামলা শুরু হওয়া সম্ভাবনা বলে খবর। ‘সেভেন্থ সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ নামে এক সংস্থার ডিরেক্টর থাকাকালীন কর্মীদের ফ্ল্যাট দেওয়ার নাম করে নুসরতের (Nusrat Jahan)বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ওঠে। সেই মামলায় আদালতের নির্দেশ মেনেই শুনানিতে পৌঁছলেন সাংসদ।

২০১৪ সালে টাকা নিয়ে ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ উঠে নুসরতের বিরুদ্ধে। এই ঘটনায় অভিনেত্রী নিজে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। এবং তিনি জানিয়েছিলেন যে তদন্ত করলেই আসল সত্যি বেরিয়ে আসবে। সেইসময় থেকেই তদন্তে সহযোগিতার কথা জানিয়েছিলেন তিনি। সেইমতো জাজেস কোর্টের নির্দেশ মেনেই শনিবার আদালতে গিয়ে নথি জমা দিলেন নুসরত জাহান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...