Wednesday, June 24, 2026

প্রাণ প্রতিষ্ঠার আগেই ‘ভাইরাল’ রামলালা, তদন্তের দাবি প্রধান পুরোহিতের

Date:

Share post:

প্রাণ প্রতিষ্ঠার আগেই সংবাদমাধ্যমের দৌলতে গোটা দেশ দেখে ফেলেছে রামলালাকে। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ রামমন্দিরের প্রধান পুরোহিত। কে বা কারা রামলালার ছবি প্রকাশ্যে এনেছে তার তদন্ত দাবি করলেন শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

 

২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা। তার আগে রীতিনীতি মেনে মন্দিরের গর্ভগৃহে বসেছে রামমূর্তি। সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে ‘ক্ষুব্ধ’ মন্দিরের প্রধান পুরোহিত। সংবাদ সংস্থা এএনআইকে আচার্য সত্যেন্দ্র দাস জানিয়েছেন, “প্রাণ প্রতিষ্ঠার আগে রামলালা চোখ প্রকাশ্যে আসতে পারে না। যে ছবিতে রামলালার চোখ দেখা যাচ্ছে, সেই ছবি প্রকৃত নাও হতে পারে।” এবং কারা রামলালার খোলা চোখের ছবি প্রকাশ্যে আনলেন তার তদন্ত হওয়া উচিৎ বলে জানান তিনি। একইসঙ্গে যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে সওয়াল করেন তিনি।

বৃহস্পতিবার ভোরে নেপালের কষ্টিপাথরে তৈরি রামলালার মূল মূর্তিটিকে প্রবেশ করানো হল গর্ভগৃহে। ‘গৃহপ্রবেশে’র আগে একদফা পুজো হয় ভগবানের। এর পর ‘জয় শ্রীরাম’ ধ্বনি সহযোগে ক্রেনের সাহায্যে মন্দিরে ঢোকেন রামলালা। তার পরেই প্রকাশ্যে আনা হয় রামলালার প্রথম ছবি। তবে সেই ছবিতে পাঁচ বছর বয়সি রামের মুখের দর্শন মেলেনি। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় কষ্টিপাথরে তৈরি রামের ছবি ভাইরাল হয়। যেখানে তার সম্পূর্ণ মুখ দেখা যাচ্ছে।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...