Wednesday, June 24, 2026

২০২৪ আইপিএল-এর আগে স্পনসর নিয়ে বড় ঘোষণা বিসিসিআই-এর

Date:

Share post:

সামনেই ২০২৪ আইপিএল। আর তার আগে বড় ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের। আগামী পাঁচ বছরের জন্য আইপিএল স্পনসরশিপ থাকছে টাটা। এদিন এমনটাই জানালো বিসিসিআই। জানা গিয়েছে, সবমিলিয়ে এর মূল্য ধার্য করা হয়েছে প্রায় ২৫০০ কোটি টাকা। যা এক অর্থে রেকর্ড। ২০২৪-২৮ পর্যন্ত চুক্তি টাটা গ্রুপের। তার পরেও চুক্তি বাড়ানো যেতে পারে।

এই নিয়ে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, “ টাটা গ্রুপের সঙ্গে পার্টনারশিপ ঘোষণা করাতে আমরা আপ্লুত। এই টুর্নামেন্ট সবার কাছে এক অর্থে প্রায় ভালোবাসা হয়ে উঠেছে। একইভাবে টাটা গ্রুপ শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে সব জায়গাতেই বিবেচিত হচ্ছে। আমরা আশা করছি, এই যুগলবন্দীর হাত ভবিষ্যতে আরও বিশাল মাত্রায় নিয়ে যাবে আইপিএল।”

অন্যদিকে বিসিসিআই চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, “এটি আমাদের কাছে এক উল্লেখযোগ্য মাইলফলক। ২৫০০ কোটির এই রেকর্ড মূল্য প্রমাণ করে আইপিএলের মান। যা বিশ্বব্যাপী ক্রিকেটেও এক নতুন মাপকাঠি এনে দেয়। ক্রিকেট এবং অন্যান্য খেলাতে টাটা গ্রুপের প্রতিশ্রুতি সত্যিই প্রশংসনীয়। আমরা সবাই আপ্লুত একসঙ্গে এক নতুন রেকর্ড উচ্চতা অর্জনের জন্য এবং অনুরাগীদের ভালো ক্রিকেট বিনোদন উপহার দেওয়ার জন্য প্রস্তুত।”

আরও পড়ুন- চোট সারাতে এবার লন্ডনে শামি : সূত্র

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...