Wednesday, June 24, 2026

তালিকায় চমক! ‘ঐতিহাসিক’ রায় ঘোষণা করে রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রিত সুপ্রিম কোর্টের ৫ বিচারপতি  

Date:

Share post:

হাতে আর মাত্র কিছু সময়। তারপরই অযোধ্যায় (Ayodhya) নব নির্মিত রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন হবে। ইতিমধ্যে ডবল ইঞ্জিন যোগীরাজ্যে রামনাম নিয়ে উন্মাদনা তুঙ্গে। আর এমন আবহে ফের সামনে এল আরও এক তথ্য। আগামী সোমবার রামমন্দির উদ্বোধনের দিন অতিথি হিসাবে কারা কারা উপস্থিত থাকবেন বা আমন্ত্রিতদের (Invitee List) তালিকায় কারা কারা রয়েছেন ইতিমধ্যে সেই তালিকা প্রস্তুত হয়ে গিয়েছে। এবার সেই তালিকাতেই উঠে এল সুপ্রিম কোর্টের (Supreme Court of India) একাধিক বিচারপতির (Justice) নাম। মূলত, ২০১৯ সালে বিতর্কিত রাম মন্দির মামলায় সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে থাকা যে বিচারপতিরা ঐতিহাসিক রায় দিয়েছিলেন, তাঁদের আমন্ত্রণ জানানো হয়েছে। তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও (DY Chandrachud)।

দীর্ঘদিনের আইনি জটিলতার পর ২০১৯ সালে সুপ্রিম কোর্ট বিতর্কিত জমি তুলে দেয় সরকার গঠিত ট্রাস্টের হাতে। এছাড়া কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়, মসজিদ তৈরি করার জন্য দিতে হবে পাঁচ একর জমি।

প্রধান বিচারপতি চন্দ্রচূড় ছাড়াও ওই বেঞ্চে ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগোই, প্রাক্তন প্রধান বিচারপতি এস এ বোবদে, প্রাক্তন বিচারপতি অশোক ভূষণ ও প্রাক্তন বিচারপতি এস আব্দুল নাজির। পাশাপাশি অতিথি তালিকায় রয়েছেন বহু বিশিষ্ট আইনজীবীও। আমন্ত্রণ করা হয়েছে প্রাক্তন অ্যাটর্নি জেনারেল কে কে বেনুগোপাল, সলিসিটর জেনারেল তুষার মেহতাকে।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...