Wednesday, June 3, 2026

হিং.সায় ‘না’! শান্তি ফেরানোর পক্ষে সওয়াল ইরান-পাকিস্তানের, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

Date:

Share post:

আর হামলা, পাল্টা হামলা নয়। এবার হিংসায় লাগাম টানতে রাজি ইরান (Iran), পাকিস্তান (Pakistan)। বালুচিস্তান (Baluchistan) সীমান্তে লাগাতার হামলা, পাল্টা হামলার জেরে রীতিমতো অশান্ত হয়ে ওঠে দু’দেশ। সম্প্রতি ইরান এবং পাকিস্তান, দুদেশই বালুচিস্তান সীমান্তে একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। ধীরে ধীরে পরিস্থিতি যখন দুদেশের হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কাপ্রকাশ করা হচ্ছিল সেই বিষয় সমাধান করতেই এবার বড় পদক্ষেপ। সূত্রের খবর, পাকিস্তানের বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে ইতিমধ্যে শান্তি (Peace) ফেরানোর বিষয় নিয়ে ফোনে বিস্তর কথাবার্তা হয়েছে।

পাকিস্তানের বিদেশ মন্ত্রক একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, দুই দেশই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ‘সন্ত্রাস দমনে বড় ভূমিকা পালন করছে। এর আগে রাষ্ট্রপুঞ্জ এবং আমেরিকা-সহ একাধিক দেশ ইরান এবং পাকিস্তানকে নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে দু’দেশের মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে এসেছিল চিনও। তবে এবার নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করতে সম্মতি জানাল ইরান এবং পাকিস্তান।

গত মঙ্গলবার থেকে ইরান-পাকিস্তান সংঘাতের সূত্রপাত। মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। আর তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাকিস্তানের উপর হামলার কথা ইতিমধ্যেই স্বীকার করেছে তেহরান। যদিও পাক হামলাকে মোটেও ভাল চোখে দেখেনি ইরান।

 

 

 

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল, হাজির কমপক্ষ ২ ডজন বিরোধী বিধায়ক

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...