Wednesday, June 24, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) সুপার কাপের শেষ চারে পৌঁছে গেল ইস্টবেঙ্গল এফসি । এদিন সুপার কাপের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে ৩-১ গোলে হারাল কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে জোড়া গোল অধিনায়ক ক্লেটন সিলভার । জোড়া গোল করে ম্যাচের সেরা ক্লেটন। একটি গোল নন্দ কুমারের।

২) আজ ঘরের মাঠ ইডেন গার্ডেন্স-এ রঞ্জিট্রফির তৃতীয় ম্যাচ খেলতে নামে বাংলা। প্রতিপক্ষ ছত্তিশগড়। প্রথম দিনের শেষে বাংলার রান সংখ্যা ৪ উইকেট হারিয়ে ২০৬ । বাংলার হওয়ে ক্রিজে রয়েছেন অনুষ্টুপ মজুমদার এবং অভিষেক পোড়েল। অনুষ্টুপ ৫৫ রানে অপরাজিত। এবং অভিষেক অপরাজিত ৪৭ রানে।

৩) কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকতে চলেছেন লিওনেল স্কালোনি। এমনটাই সূত্রের খবর। কাতার বিশ্বকাপ জিতেই আর্জেন্তিনার জাতীয় দল থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন স্কালোনি। কিন্তু শেষ পর্যন্ত নিজের অবস্থান বদল করলেন মেসিদের কোচ। জানা যাচ্ছে, কোপা আমেরিকা প্রতিযোগিতা পর্যন্ত নীল-সাদা বাহিনীর কোচের পদে থাকবেন স্কালোনি।

৪) আইপিএলের স্পনসর হিসাবে আরও একবার দায়িত্ব পেল টাটা গ্রুপ। আগামী পাঁচ বছরের জন্য দায়িত্ব পেল তারা। প্রতি বছর ৫০০ কোটি টাকা বোর্ডকে দেবে টাটা। ২০২৮ সালের পর চাইলে চুক্তি বৃদ্ধিও করতে পারবে তারা।

৫) এশিয়ান কাপে প্রথমে অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের কাছে হেরেছে ভারত। নক আউটের আশা প্রায় শেষ। খাতায়-কলমে সুযোগ থাকলেও ভারত দুই ম্যাচে যা খেলেছে তাতে খুব একটা খুশি হতে পারছেন না সমর্থকেরা। এই হারের জন্য নিজেদের দোষ স্বীকার করেছেন ইগর স্টিম্যাচ।

আরও পড়ুন –ডার্বির রং লাল-হলুদ, কলিঙ্গ সুপার কাপে মোহনবাগানকে ১-৩ গোলে হারালো ইস্টবেঙ্গল, জোড়া গোল অধিনায়ক ক্লেটন সিলভার

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...