Wednesday, June 24, 2026

নেতড়ায় ভ.য়াবহ অ.গ্নিকান্ড! ভ.স্মীভূত চামড়ার কারখানা, কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

ডায়মন্ড হারবারের (Diamond Harbour) নেতড়া স্টেশন (Netra) সংলগ্ন বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড (Massive Fire)। শনিবার ভোররাতে একটি চামড়ার গোডাউনে (Leather Godown) আচমকাই আগুন লেগে যায়। আগুনের তীব্রতায় ঝলসে যায় চামড়ার কারখানা। এদিকে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশেপাশের খাবারের হোটেল-সহ ১৫টির বেশি দোকানে। খবর পেয়ে ডায়মন্ড হারবার থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা। হোটেলের ভেতরে থাকা একাধিক গ্যাস সিলেন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। তবে ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিটের জেরেই আগুন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়বে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। শনিবার ভোররাত তিনটে নাগাদ প্রথম আগুন লাগে ফলের দোকানে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের খাবারের হোটেলে। মুহূর্তে সেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা জানান, তাঁরা প্রথমে বিষয়টা বুঝতেই পারেননি। তারপর বিস্ফোরণের শব্দ শুনতে পান তাঁরা। কালো ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে যায়। এরপরই দ্রুত খবর দেওয়া হয় দমকলে। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা প্রথমে জল এনে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর দমকল ঘণ্টা তিনেকের চেষ্টায় কোনওভাবে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...