Wednesday, April 8, 2026

শোয়েবের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়ার বাবা, কী বললেন তিনি?

Date:

Share post:

ফের বিয়ে করেছেন শোয়েব মালিক। সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের মধ্যে বিয়ে করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার । এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান সেকথা। পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব। আর এরপরই প্রতিক্রিয়া পাওয়া গেল সানিয়ার পরিবারের তরফে। সানিয়ার পরিবারের তরফ থেকে প্রতিক্রিয়া দেন সানিয়ার বাবা ইমরান মির্জা। জানান ধর্মীয় আইন মেনেই সানিয়া বিচ্ছেদ দিয়েছেন শোয়েবকে।

এই নিয়ে একটি ওয়েবসাইটে সানিয়ার বাবা ইমরান জানিয়েছেন, ‘খুলা’ নিয়মের মাধ্যমে সানিয়া এবং শোয়েবের ডিভোর্স হয়েছে। শরিয়ত আইন অনুযায়ী, ‘খুলা’ হল মহিলাদের একটি অধিকার যার মাধ্যমে তাঁরা একপাক্ষিক ভাবে স্বামীকে বিচ্ছেদ দিতে পারেন। সেই আইনের মাধ্যমেই সানিয়া শোয়েবকে বিচ্ছেদ দিয়েছেন। আর কোনও কিছু বলেননি ইমরান মির্জা। এদিন সানার সঙ্গে বিয়ের ছবি পোস্ট করেন শোয়েব স্বয়ং।যেখানে তিনি লেখেন, “আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি।”

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন থেকেই সানিয়া- শোয়েবের বিচ্ছেদের কথা শিরোনামে। সানিয়া-শোয়েবের সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট তাদের বিচ্ছেদের দিকে ইঙ্গিত করছিলো। যদিও সরকারি ভাবে তারা কিছু ঘোষণা করেননি । তবে এখন সানিয়ার বাবা এই নিয়ে মুখ খুললেন।

আরও পড়ুন- সানিয়া মির্জার সঙ্গে বিচ্ছেদের মধ্যে বিয়ে করলেন শোয়েব, দিলেন ছবি

 

Related articles

রাজনৈতিক কাজে যুক্ত থাকলেই কড়া ব্যবস্থা, শাস্তির হুঁশিয়ারি মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে এবং সরকারি কর্মীদের নিরপেক্ষতা নিশ্চিত করতে নজিরবিহীন পদক্ষেপ করল রাজ্য প্রশাসন। সরকারি...

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...