Tuesday, June 9, 2026

উদ্বোধনের আগেই অনলাইনে রামলালার প্রসাদ! অ্যামাজ়নকে নোটিশ পাঠাল কেন্দ্র

Date:

Share post:

২২ জানুয়ারি সোমবার রামমন্দিরের উদ্বোধন (Ram Mandir Inaugaration), কিন্তু ইতিমধ্যেই অনলাইনে মিলছে রামলালার প্রসাদ! পুজোই হল না অথচ প্রসাদ বিক্রি করার অভিযোগ নামী অনলাইন বিপণি সংস্থা অ্যামাজ়ন-এর বিরুদ্ধে। গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর রীতিমতো হইচই পড়ে গেছে। এরপরই ওই বিপণি সংস্থাকে সতর্ক করে নোটিশ পাঠাল কেন্দ্র (Central Government)। সূত্রের খবর কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) কেন্দ্রকে অভিযোগ করার পরই তড়িঘড়ি পদক্ষেপ করে সেন্ট্রাল কনজ়িউমার প্রোটেকশন অথরিটি (CCPA)।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধন নিয়ে বিজেপি যতই মাতামাতি করুক না কেন দেশের চার শঙ্করাচার্য গোটা বিষয়টিকে শাস্ত্র বিরোধী বলে জানিয়েছেন। এবার পুজো হওয়ার আগেই প্রসাদ নিয়ে ব্যবসা শুরু হয়েছে। সাধারণ মিষ্টান্নকে ‘প্রসাদ’বলে বিক্রি করে গ্রাহকদের প্রতারিত করার অভিযোগ উঠছে। এর প্রেক্ষিতে আগামী সাত দিনের মধ্যে অ্যামাজ়নকে জবাবদিহি করতে বলা হয়েছে। যদি কোনও সুস্পষ্ট উত্তর না দিতে পারে সংস্থা তাহলে ২০১৯-এর উপভোক্তা আইনে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। শুধু অ্যামাজ়নই নয়, রামমন্দিরের প্রসাদের নামে ফাঁদ পাতছে সাইবার অপরাধীরাও। এমন কিছু লিঙ্ক পাঠানো হচ্ছে যাতে ক্লিক করলেই নিমেষে ফাঁকা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট। এবার কত দ্রুত আম্যাজন উত্তর দেয় সেটাই দেখার।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...