Tuesday, March 24, 2026

কোনও প্রমাণ নেই! ফের নিজেকে ‘নির্দোষ’ দাবি শঙ্করের, স্বামীকে দেখে আদালতে কেঁদে ভাসালেন জ্যোৎস্না

Date:

Share post:

রেশন বন্টন মামলার সঙ্গে কোনওভাবেই যুক্ত নন তিনি। গ্রেফতারির পর থেকেই এমন দাবি করে আসছিলেন রেশন বন্টন মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শংকর আঢ্য (Shankar Adhya)। আর শনিবারও সেই একই অবস্থানে অনড় থাকলেন তিনি। ইডি হেফাজতের (ED Custody) মেয়াদ শেষ হওয়ার কারণে শনিবারই শংকরকে আদালতে পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার আগে ইডি দফতর থেকে স্বাস্থ্য পরীক্ষার (Health Check Up) জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। তখনই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শংকর। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন রেশন বন্টন মামলায় কত টাকা লেনদেন করেছেন? উত্তরে শংকর সাফ জানান, আমরা কিছুই জানি না। এক পয়সাও নিইনি। এটা একটা অভিযোগ। এর কোনও প্রমাণ নেই। পাশাপাশি এদিন ফের নিজেকে নির্দোষ বলেই দাবি করেছেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান।

এদিকে স্বাস্থ্য পরীক্ষার পর শনিবার শঙ্করকে আদালতে তোলা হলে তাঁকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁর স্ত্রী জ্যোৎস্না আঢ্য। আদালত কক্ষের বাইরে হাউহাউ করে কেঁদে লুটিয়ে পড়লেন তিনি। এদিন আদলতকক্ষ থেকে শঙ্করকে বের করে নিয়ে যাওয়ার সময় কেঁদে মাটিতে লুটিয়ে পড়েন তাঁর স্ত্রী। কার্যত স্বামীর পায়ে কাছে বসে পড়েন। বলতে থাকেন শঙ্করের চেহারা খারাপ হয়ে গিয়েছে। এরপর শঙ্করই নিজের স্ত্রীকে তোলেন। পরে তাঁকে সরিয়ে দেওয়া হয় সেখান থেকে।

গত ৫ জানুয়ারি শঙ্করের বনগাঁর বাড়িতে প্রায় ১৭ ঘণ্টা টানা তল্লাশি চালিয়ে রাতে তাঁকে গ্রেফতার করা হয়। শঙ্করকে নিয়ে যাওয়ার সময়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েছিল ইডি। পরে তাঁকে আদালতে হাজির করিয়ে ইডি জানায়, ২০ হাজার কোটি টাকার বিদেশে লেনদেন করেছেন শঙ্কর। রেশন বন্টন মামলার সঙ্গে সেই টাকার যোগ থাকতে পারে বলে ইডির অনুমান। শঙ্কর অবশ্য সে সব অভিযোগ প্রথম থেকেই অস্বীকার করে আসছেন।

 

 

 

 

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...