Tuesday, June 23, 2026

এসইউসির সমাবেশে তুলোধনা কংগ্রেস এবং বিজেপিকে

Date:

Share post:

রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে গেরুয়া শিবির যখন দেশ জুড়ে হিন্দুত্বের হাওয়া তোলার চেষ্টা করছে, সেই সময়েই কলকাতায় সমাবেশ করল এসইউসিআই।রবিবার ২১ জানুয়ারি কলকাতার শহিদ মিনার ময়দানে এসইউসি-র সমাবেশ হল লেনিনের মৃত্যু শতবর্ষের সমাপ্তি উপলক্ষে। সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, অসিত ভট্টাচার্য, রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, কেরলের রাজ্য সম্পাদক জয়সন জোসেফ প্রমুখ।
রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য বলেন, বিজেপির নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের নীতির ফলে জিনিসপত্রের দাম অস্বাভাবিক, কর্মসংস্থানের অবস্থা শোচনীয়। রাম মন্দিরের নামে হিন্দু ধর্মীয় ভাবাবেগ ভিত্তিক উগ্র জাতীয়তাবাদ সৃষ্টি করা হচ্ছে ফ্যাসিবাদী কায়দায়। তাঁদের আরও অভিযোগ, এই রাজ্যে একাধিক নানা দুর্নীতি সামনে এসেছে।

সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ বলেন, সাম্প্রদায়িক রাজনীতিকে পরাস্ত করার কথা বলে কংগ্রেস। ভোটের স্বার্থে ‘নরম হিন্দুত্বে’র নামে বাস্তবে বিজেপির রাজনীতিকেই সাহায্য করছে।এই পরিস্থিতিতে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ, সংগ্রামী বামপন্থার নেতৃত্বে শক্তিশালী গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।
মূলত এই বার্তা দিতেই লেনিনের প্রয়াণ দিবসে তাঁদের সমাবেশ বলে এসইউসি নেতৃত্বের বক্তব্য।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...