Saturday, April 4, 2026

হাফ ম্যারাথনে দু.র্ঘটনা! তোরণ ভেঙে আ.হত অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

রবিবার সাতসকালেই কড়া নিরাপত্তায় শুরু হয়েছে হাফ ম্যারাথন (Half Marathan)। এদিন সকাল হতেই রেড রোডে (Red Road) হাজির সমস্ত বয়সের মানুষ। কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে আয়োজিত এদিনের অনুষ্ঠান সুষ্ঠু ও স্বাভাবিকভাবে শুরু হলেও আচমকাই ঘটল দুর্ঘটনা। এদিন ম্যারাথনের সমাপ্তি পয়েন্টের কাছে একটি বড় তোরণ রাখা ছিল। সূত্রের খবর, এদিন ম্যারাথন শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে দমকা হাওয়ায় ওই তোরণ আচমকা উল্টে যায়। আর যার জেরে দুর্ঘটনার কবলে কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (Additional CP) মুরলিধর শর্মা (Murlidhar Sharma)। জানা গিয়েছে এদিন ওই তোরণের সামনেই দাঁড়িয়েছিলেন তিনি। সূত্রের খবর, তাঁর ঘাড়ে ও মাথায় চোট লেগেছে। ইতিমধ্যে তাঁকে ইন্সটিটিউট অফ নিউরোসায়েন্সে ভর্তি করা হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর, মুরলিধর শর্মাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর ঘাড়ে ও মাথায় চোট লেগেছে। ইতিমধ্যে তাঁর বেশ কয়েকটি টেস্ট করানো হয়েছে বলে খবর। তবে এদিন শুধু মুরলিধর শর্মাই নন এদিন ম্যারাথনে অংশগ্রহণকারী একটি মহিলারও চোট লেগেছে বলে খবর। তাঁকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার ভোরে রেড রোডে শুরু হয় ম্যারাথন। কলকাতা পুলিশের তরফে আয়োজিত ম্যারাথনে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, সৌরভ গঙ্গোপাধ্যায়, টলি অভিনেতা আবির চট্টোপাধ্যায়, ঈশা সাহা। এদিনের ম্যারাথনে অংশ গ্রহণ করেছিলেন অ্যাডিশনাল সিপিও। পুলিশ সূত্রে খবর, যে গেটে প্রতিযোগীরা নিজেদের দৌড় শেষ করছেন সেই গেটেরই দায়িত্বে ছিলেন মুরলিধর। আচমকা দমকা হাওয়ায় সেই গেটটি ভেঙে পড়ে যায়। তখনই আঘাত লাগে তাঁর।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...