Friday, June 26, 2026

রবিবাসরীয় রেড রোডে অন্য মুডে ধরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

কলকাতা পুলিশের (Kolkata Police) তরফে আয়োজিত হাফ ম্যারাথনে (Half Marathon) একেবারে অন্য মুডে ধরা দিলেন তৃণমূলের (TMC) সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রবিবার সাতসকালে রেড রোডে (Red Road) মানুষের ঢল। সকাল হতেই দেখা যায় ম্যারাথনে নাম লিখিয়েছেন অসংখ্য প্রতিযোগী। এরই মধ্যে রবিবার সকালে রেড রোডে ম্যারাথনে যোগ দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। ১০ কিলোমিটার ক্যাটাগরিতে নাম লেখান তিনি। তবে এদিন সকালে অভিষেককে দেখেই বোঝা যাচ্ছিল রাজনীতির ময়দান ছাড়াও ম্যারাথনের ময়দানেও একেবারেই পিছিয়ে নেই তিনি। অন্যদিকে এদিন অভিষেকের পাশাপাশি ম্যারাথনে যোগ দেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী-সহ বিশিষ্টরা।

ম্যারাথনে দৌড়ানোর জন্য রয়েছে তিনটি ক্যাটাগরি। ২১ কিলোমিটার, ১০কিলোমিটার এবং ৫ কিলোমিটার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এছাড়াও ছিলেন টলিপাড়ার এক ঝাঁক কলাকুশলীরা। ছিলেন আবির চট্টোপাধ্যায়, ইশা সাহারা। এদিকে ম্যারাথনের জন্য শনিবার রাত থেকেই রেড রোড কড়া নিরাপত্তা পুলিশের। রবিবার দুপুর ১২টা পর্যন্ত এই কড়াকড়ি থাকবে। একইসঙ্গে আরও একাধিক রাস্তারও যান নিয়ন্ত্রণও করা হচ্ছে। রবিবার ভোর চারটে থেকে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হচ্ছে না এজেসি বোস রোডের হেস্টিংস মোড় থেকে মল্লিকবাজারগামী লেন, খিদিরপুর রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প, জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড ও মেয়ো রোডে। দুপুর ১২টা কিংবা যতক্ষণ না ম্যারাথন শেষ হচ্ছে, ততক্ষণ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে এই রাস্তাগুলিতে।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...