Wednesday, June 3, 2026

রামমন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় পৌঁছলেন কোন কোন সেলিব্রেটি!

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই অযোধ্যায় রামমন্দিরের (Ram Mandir Ayodhya)উদ্বোধন হতে চলেছে। ইতিমধ্যেই দেশ বিদেশের অতিথিরা সেখানে পৌঁছতে শুরু করেছেন। নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরো অযোধ্যা নগরীকে। সোমবার রামমন্দিরের উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠা উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হবে। প্রায় ৭ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই তালিকায় যেমন রয়েছেন সাধু- সন্ন্যাসী তেমনই রয়েছেন রাজনীতিবিদ থেকে ফিল্মস্টার, খেলোয়াড় সকলেই। ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছে গেছেন বিনোদন জগতের তারকারা। আজ সকালে পৌঁছেছেন অভিনেতা অনুপম খের (Anupam Kher),বিবেক ওবেরয়, কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut),সুরকার অনু মালিক (Anu Malik)। কিছুক্ষণ আগেই সেখানে পৌঁছেছেন সস্ত্রীক রণদীপ হুডা (Randeep Huda)। এছাড়াও দক্ষিণ ভারতীয় বিনোদন জগতের অন্যতম সেরা অভিনেতা রজনীকান্ত (Rajnikanth) এবং ধনুশ।

আজ সকাল থেকেই নানা অনুষ্ঠান শুরু হয়েছে অযোধ্যায়। সোমবার সকলে রাম নগরীতে উপস্থিত থাকতে চলেছেন ৯০০ ভিআইপি এবং অন্তত ৬০ জন ভিভিআইপি। বিরাট কোহলি (Virat Kohli)ইতিমধ্যেই মুম্বই পৌঁছেছেন। তিনিও আজই রওনা দেবেন বলে জানা যাচ্ছে। যদিও অনুষ্কা শর্মা যাবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

এই মুহূর্তে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ এবং কম্যান্ডোবাহিনীর জওয়ানে ছয়লাপ গোটা শহর। প্রতিটি উঁচু বা়ড়ির মাথায় বিশেষ রাইফেল নিয়ে প্রহরারত স্নাইপারদের দেখা যাচ্ছে। আকাশে অত্যাধুনিক ড্রোন দিয়ে চলছে নজরদারি। মুকেশ অম্বানী ও তাঁর পরিবার, গৌতম আদানি ,অমিতাভ বচ্চন (Amitabh Bachchan),আলিয়া ভট্ট, আল্লু অর্জুন, রতন টাটা, বীরেন্দ্র সহবাগেরা আগামিকাল নিজস্ব বিমানে চড়েই রাম জন্মভূমিতে যাবেন বলে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশের মোট ১২টি বিমানবন্দরে থাকছে বিমানের পার্কিং ফেসিলিটি।


Related articles

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...