Saturday, April 4, 2026

রঞ্জিতে খেলতে নেমে অনন্য নজির পুজারার

Date:

Share post:

চলছে রঞ্জিট্রফি। আর এই প্রতিযোগিতা খেলতে নেমে অনন্য নজির গড়েন ভারতীয় তারকে ক্রিকেটার চেতেশ্বর পুজারা। রঞ্জিট্রফিতে বিদর্ভের বিরুদ্ধে দুই ইনিংসে ৪৩ এবং ৬৬ রান করেন তিনি। আর রান করার সুবাদে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রান পূর্ণ করলেন অভিজ্ঞ ব্যাটার। সৌরাষ্ট্র বনাম বিদর্ভের রঞ্জিট্রফির ম্যাচে এই নজির গড়েছেন তিনি । রঞ্জিট্রফিতে ধারাবাহিক ভাবে রান পাচ্ছেন পুজারা। ভারতের চতুর্থ ক্রিকেটার হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে ২০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন পুজারা। তাঁর ২০ হাজার রানের মধ্যে রয়েছে ১০৩টি টেস্টে ৭১৯৫ রানও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৬১টি শতরান এবং ৭৭টি অর্ধশতরান রয়েছে অভিজ্ঞ ব্যাটারের।

পুজারা ছাড়াও এই কৃতিত্ব রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে সব থেকে বেশি রান করার নজির রয়েছে গাভাস্করের। তিনি ৩৪৮টি ম্যাচে করেছিলেন ২৫,৮৩৪ রান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সচিন। তিনি ৩১০টি ম্যাচে করেছেন ২৫,৩৯৬ রান। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের কোচ। দ্রাবিড় ২৯৮টি ম্যাচে করেছেন ২৩,৭৯৪ রান। চতুর্থ পুজারা এখনও পর্যন্ত ২৬০টি ম্যাচ খেলে করেছেন ২০,০১৩ রান। এবারের রঞ্জিট্রফিতে ভাল ফর্মে রয়েছেন পুজারা। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলেছিলেন ২৪৩ রানের অপরাজিত ইনিংস। দ্বিতীয় ম্যাচে হরিয়ানার বিরুদ্ধে দু’ইনিংসে করেন যথাক্রমে ৪৯ এবং ৪৩ রান।

আরও পড়ুন – সুপার কাপে লাল-হলুদের সামনে কঠিন প্রতিপক্ষ, ভাবতে নারাজ কুয়াদ্রাত

 

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...