Saturday, June 20, 2026

রামমন্দির উদ্বোধনের নামে ‘আত্মপ্রচার’ মোদির, একনজরে সোমবারের অযোধ্যা-সূচি!

Date:

Share post:

সোমবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) রামমন্দির উদ্বোধন করবেন। রামলালার বিগ্রহে প্রাণপ্রতিষ্ঠাও হবে আগামিকাল। নিশ্ছিদ্র নিরাপত্তার বলয়ে অযোধ্যার অলি-গলি। ইতিমধ্যেই দেশ বিদেশ থেকে অতিথি – সেলিব্রেটি আসতে শুরু করেছেন। অনেকেই বলছেন, যেভাবে তারকাদের নিয়ে মাতামাতি হচ্ছে তাতে এটা মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠান নাকি নরেন্দ্র মোদি নিজের ক্ষমতা জাহির করছেন তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এক সপ্তাহ ধরে চলছে প্রাক- উদ্বোধনের অনুষ্ঠান। আগামিকাল সকাল সাড়ে ১০টার মধ্যে অযোধ্যায় পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী। এরপর সারা দিন ধরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। রামমন্দির উদ্বোধনের পর অযোধ্যায় একটি জনসভাও করবেন তিনি। একনজরে দেখে নেওয়া যাক আগামিকালের অযোধ্যা-সূচি:

 

সকাল:-

১০.২৫ – অযোধ্যা বিমানবন্দরে পৌঁছবেন নরেন্দ্র মোদি
১০.৪৫ – হেলিকপ্টারে অযোধ্যার হেলিপ্যাডে পৌঁছবেন
১০.৫৫ – রামমন্দির প্রাঙ্গণে উপস্থিত হবেন প্রধানমন্ত্রী
১১.০০- ১২.০০ – মন্দিরেই থাকবেন নরেন্দ্র মোদি

দুপুর:-

১২.০৫ – রামমন্দির মন্দির উদ্বোধন অনুষ্ঠান শুরু
১২.৫৫ – অনুষ্ঠানের সমাপ্তি
১.০০ – রামমন্দিরের অদূরে জনসভা করবেন প্রধানমন্ত্রী
২.০০ – সভা সমাপ্তি
২.১০ – কুবের টিলা পরিদর্শন

রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে যেভাবে আত্ম প্রচারে ব্যস্ত মোদি তার বিরোধিতায় আগেই সরব হয়েছেন দেশের চার শঙ্করাচার্যরা। ধর্মকে ঢাল করে উৎসবের নামে যেভাবে নিজের ক্ষমতা জাহির করতে ব্যস্ত মোদি তাকে ভাল চোখে দেখছেন না রাজনৈতিক মহলের একাংশ।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...