Saturday, April 4, 2026

সিরিয়ার বিরুদ্ধেও নামার আগে সর্তক টিম ইন্ডিয়া

Date:

Share post:

এএফসি এশিয়ান কাপে গ্রুপের শেষ ম্যাচে মঙ্গলবার ভারতের প্রতিপক্ষ সিরিয়া। শক্তিশালী অস্ট্রেলিয়া ও উজবেকিস্তানের কাছে হারের পর স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। গ্রুপের সেরা চার তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে থেকে নক আউটে যাওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা থাকলেও সেই আশা দেখছেন না সমর্থকরা। কাতারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে গিয়েছিল ভারতীয় দল। শেষ ম্যাচের আগে সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা ছাংতেদের উজ্জীবিত করেন রাষ্ট্রদূত। সুনীলদের প্রথম দু’টি ম্যাচে মাঠে ছিলেন ভারতীয় রাষ্ট্রদূত বিপুল। সিরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও মাঠে যাবেন ভারতকে সমর্থন করতে।

ভারতীয় ফুটবলারদের সই করা জার্সি রাষ্ট্রদূতকে উপহার দেন সুনীলরা। ’৫০ ও ’৬০-এর দশকের ভারতীয় কিংবদন্তিদের জীবনী প্রকাশিত হয় অনুষ্ঠানে। এদিকে সিরিয়ার বিরুদ্ধে নামার আগে সর্তক টিম ইন্ডিয়ার অধিনায়ক সুনীল ছেত্রী। এই নিয়ে সুনীল বলেন, ‘‘আমরা প্রথম দুই ম্যাচে ভাল ফল করতে পারিনি। তবু আমি চাই, সিরিয়া ম্যাচেও সবাই স্টেডিয়ামে থেকে আমাদের সমর্থন করুন। তাহলেই আমরা ভাল লড়াই করে জয়ের কাছাকাছি পৌঁছতে পারব।’’ সিরিয়া ম্যাচে খেলতে পারেন সাহাল আব্দুল সামাদ। ফিট হয়ে পুরোদমে অনুশীলন শুরু করেছেন তরুণ অ্যাটাকিং মিডিও।

আরও পড়ুন- সানিয়া-শোয়েবের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুলল মির্জা পরিবার, কী বললেন তাঁরা?

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...