Monday, April 6, 2026

সুপ্রিম নির্দেশ মেনে অবশেষে আত্মসমর্পণ, বিলকিস মামলায় ১১ জনই এখন জে.লে

Date:

Share post:

বিলকিস মামলায় (Bilkis Bano) দোষী সাব্যস্ত ১১ জনকেই ফিরতে হল জেলে (Jail)। গত ৮ জানুয়ারিই সুপ্রিম কোর্ট (Supreme Court of India) জানিয়েছিল, বিলকিস বানো গণধর্ষণ মামলায় সব দোষীদের জেলে ফিরতে হবে। শীর্ষ আদালত চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছিল, যা রবিবার ২১ জানুয়ারি শেষ হয়েছে। সেই মতোই রবিবার রাতে গুজরাতের পঞ্চমহল জেলার গোধরা সাব জেলে আত্মসমর্পণ (Surrender) করল দোষী সাব্যস্ত ১১ জন।

স্থানীয় ইনসপেক্টর এন এল দেশাই একথা নিশ্চিত করেছেন। যদিও সপ্তাহ দুয়েক আগে শীর্ষ আদালতের নির্দেশিকা জারির পর দোষীরা অসুস্থতাজনিত নানা কারণ দেখিয়ে আত্মসমর্পণের দিন পিছনোর আবেদন করেছিল। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। ২০২২ সালে স্বাধীনতা দিবসে সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই ১১ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। গুজরাত সরকারের সেই সিদ্ধান্ত নিয়ে বিতর্কও কম হয়নি।

 

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...