Saturday, April 4, 2026

হাড়কাঁপানো ঠাণ্ডায় মরশুমের শীতলতম দিনের সাক্ষী কলকাতা

Date:

Share post:

মরশুমের শীতলতম দিনের সাক্ষী থাকল শহর কলকাতা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁল ১২ ডিগ্রি সেলসিয়াস। যদিও শহরের রেকর্ড পারদ পতন থেকে এখনও অনেক দূরে এই তাপমাত্রা। আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে আগামী সাতদিনে পারদ আরও নামবে। সেই সঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।

এই মরশুমে ১৩ জানুয়ারি কলকাতার তাপমাত্রা নেমেছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। তারপর সেই তাপমাত্রা উঠে আবার ১৫ ডিগ্রি পেরিয়ে গিয়েছিল। সোমবার এক ধাক্কায় তাপমাত্রা নামে ৩ ডিগ্রি। যদিও সোমবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭১ শতাংশ। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য ঠাণ্ডার অনুভূতিও বেশি থাকবে। তবে সোমবার বৃষ্টি না হলেও আগামী তিনদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে। তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রি নামার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে থাকবে ঘন কুয়াশা।

কলকাতার পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও শৈত্যপ্রবাহ জারি থাকছে। দার্জিলিংয়ের সর্বনিম্ম তাপমাত্রা ছোঁবে ৫ ডিগ্রি সেলসিয়াস। তুষারপাত ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও জলপাইগুড়িতে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রায় তেমন প্রভাব পড়েনি সোমবার। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই অনুযায়ী সোমবারের পর থেকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে। পশ্চিমা বাতাস এখনও রাজ্যে ঢুকতে বাধা পেলেও সিকিমের দিক থেকে আসা উত্তুরে বাতাসই কাঁপিয়ে দিচ্ছে গোটা রাজ্য।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...