Friday, June 26, 2026

রামের নামে ঘৃ.ণ্য রাজনীতি! ABVP-র গা.জোয়ারিতে অ.শান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

রামমন্দির (RamMandir) প্রতিষ্ঠা নয়, প্রধান লক্ষ্য রামের নামে চূড়ান্ত অসভ্যতা। যার আঁচ লাগল শহর কলকাতাতে (Kolkata)। ঘৃণ্য গেরুয়া রাজনীতি থেকে বাদ পড়ল না শিক্ষা প্রতিষ্ঠানও। সোমবার রামমন্দিরের উদ্বোধন ঘিরে সকাল থেকেই অযোধ্যায়(Ayodhya) চূড়ান্ত উন্মাদনা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে মানুষকে বিপদে ফেলতে ও জনজীবন বিপর্যস্ত করতে রামকে বুকে আকড়ে শহরের রাস্তায় নেমেছেন বিরোধী দলনেতা তথা দলবদলু শুভেন্দু অধিকারীও (Subendi Adhikari)। আর তারই মধ্যে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির খবর সামনে এল। সূত্রের খবর, এদিন একাধিক ডিপার্টমেন্টের পরীক্ষা থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় চত্বরে জোর করে রামমন্দিরের লাইভ স্ট্রিমিং দেখানোর তোড়জোড় শুরু করে এবিভিপি সমর্থকরা। অন্যান্য পড়ুয়ারা বাধা দিতে গেলেউ শুরু হয় অশান্তি। এরপরই স্ক্রিনিংয়ের দাবিতে গেরুয়া ছাত্র সংগঠন গ্রিন জোনে একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। ওঠে রাম-রাম স্লোগানও। তবে বিশ্ববিদ্যালয় চত্বরে আচমকাই রামনাম শুনে প্রতিবাদে সরব হয় বাম ছাত্র সংগঠনের পড়ুয়ারা। তাঁরা পাল্টা ‘ইনকিলাব স্লোগান’ দেন। ক্যাম্পাসের ভিতরেই কার্যত দুপক্ষের ধস্তাধস্তি বেধে যায়। এদিকে পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে অসুস্থ হতে পড়েন সহ উপাচার্য অমিতাভ দত্ত। পাশাপাশি মাথা ফেটেছে সিকিউরিটি হেড মুকুল চন্দ্র দাসের। বর্তমানে যাদবপুরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।

রবিবারই এবিভিপির তরফে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টে জানানো হয় সোমবার ক্যাম্পাসের ভিতরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সরাসরি সম্প্রচার দেখানো হবে। আর এই পোস্ট ভাইরাল হতেই ধীরে-ধীরে চাপানোতর বাড়ছিল ক্য়াম্পাসে। তবে যাদবপুরের অন্যান্য পড়ুয়ারা পরিষ্কার জানিয়েছিল, যাদবপুরের ভিতরে কোনও বিভাজনমূলক রাজনীতি তারা বরদাস্ত করবে না। এরপর সোমবার সকালে এবিভিপি সমর্থকরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে স্ক্রিনিংয়ের তোড়জোড় শুরু করলে বাঁধে বিপত্তি।

এদিন গেরুয়া সমর্থকদের প্রথমে নিষেধ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তারপরও অযোধ্যার স্ক্রিনিং চালানোর চেষ্টা করেন এবিভিপি সমর্থকরা। এরপরই প্সহান্ত হয়ে ওঠে পরিস্থিতি। তবে শেষ পাওয়া খবরে স্ক্রিনিং এবিভিপির সমর্থকদের বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বামপন্থী পড়ুয়ারদের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় চত্বরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

 

 

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...