Saturday, April 4, 2026

রাতভর পার্টি, ভর্তি হতে হয়েছিলো হাসপাতালে, ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের :সূত্র

Date:

Share post:

অস্ট্রেলিয়ার ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু ক্রল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। রাতভর পার্টি করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল, আর তারপরেই অ্যাম্বুলেন্সে চেপে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ম্যাক্সিকে। আর এই ঘটনা পরই ম্যাক্সওয়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। এদিন এমনটাই প্রকাশিত হয়েছে অস্ট্রেলিয়ার এক সংবাদমাধ্যমে। গত সপ্তাহের ঘটনা হলেও প্রকাশ্যে এসেছে সোমবার।তবে ঠিক কী কারণে ম্যাক্সওয়েলকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তা জানা যায়নি। আর এই ঘটনাকে হালকা ভাবে নিচ্ছে না ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

অস্ট্রেলিয়ার এক দৈনিকের খবর অনুযায়ী, অ্যাডিলেডের একটি কনসার্টে গিয়ে মদ্যপান করেছিলেন ম্যাক্সওয়েল।আর তারপরেই গভীর রাতে অ্যাম্বুল্যান্সে করে ম্যাক্সিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বেশ কিছু ক্ষণ চিকিৎসা চলেছিল। তবে রাতে তিনি হাসপাতালে থাকেননি। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্সওয়েলের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা বোর্ড জানে। আরও তথ্য অনুসন্ধান করা হচ্ছে। তবে একদিনের সিরিজে বাদ দেওয়ার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। বিবিএলের পারফরম্যান্সকে মাথায় রেখে এবং আগামী দিনের তারকা তুলে আনার কারণে রাখা হয়নি ম্যাক্সওয়েলকে। তবে মনে করা হচ্ছে টি-২০ সিরিজে ফিরতে পারেন ম্যাক্সওয়েল।

আরও পড়ুন- বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই বিরাট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...