Friday, June 26, 2026

নেতাজির সাম্য ও ঐক্যের ভাবনা তুলে ধরে জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন অভিষেকের

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তীতে তাঁর সাম্য ও ঐক্যের ভাবনাকে তুলে ধরে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাজির উজ্জ্বল ভারতের ভাবনাকে সফল করার জন্য প্রত্যেক নাগরিককে নিজের ক্ষমতা অনুযায়ী এগিয়ে আসার আহ্বান জানান।

২২ জানুয়ারি নরেন্দ্র মোদির নেতৃত্বে রামমন্দির উদ্বোধনকে ঘিরে যে ধর্মীয় উন্মাদনার পরিবেশ তৈরি হয়েছিল তার প্রতিবাদে ধর্মীয় সম্প্রীতির বার্তা দেওয়া হয় একমাত্র বাংলাতেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সব ধর্মের মানুষ সেই মিছিলে পা মেলান। সেই প্রতিবাদ মঞ্চ থেকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন – কেউ বলবে হিন্দু বিপদগ্রস্থ, কেউ বলবে মুসলমান বিপদগ্রস্থ। ধর্মের চশমা খুলে দেখুন গোটা ভারত বিপদগ্রস্থ। মূলত এক কথায় তিনি বুঝিয়ে দেন ধর্মের ভেদাভেদ আর উন্মাদনায় দেশের মূল সমস্যাগুলিই ঢাকা পড়ে গিয়েছে, যা দেশের বিরাট বিপদ ডেকে আনছে।

নেতাজি জন্মজয়ন্তীর আগে দেশের একতা ও উন্নয়নের যে সুর তিনি বেঁধে দিয়েছিলেন সেই সুরেই ২৩ জানুয়ারি বার্তা দিলেন তৃণমূল সাংসদ। জন্মজয়ন্তীতে তিনি সেই উদ্দাম শক্তির সামনে মাথা নত করছেন যিনি স্বাধীনতা, সাম্য ও ঐক্যের মূল্যকে তুলে ধরতে সবথেকে বেশি আকৃষ্ট করেন। তারপরেই প্রত্যেককে নেতাজির উজ্জ্বল ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য নিজের নিজের ক্ষমতা মতো এগিয়ে আসার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...