Friday, June 26, 2026

অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন মুসলিম দম্পতির ঘরে ‘রামরহিম’

Date:

Share post:

উত্তরপ্রদেশের অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে ‘প্রাণ প্রতিষ্ঠা’ হয় রামলালার নতুন মূর্তিতে। ওই দিনই রাজ্যের ফিরোজাবাদে এক মুসলিম মহিলার কোল আলো করে আসে এক পুত্রসন্তান। গোটা দেশের মতো দিনটিকে স্মরণীয় করতে কোমর বেধে নামলেন ফিরোজাবাদের ওই মুসলিম পরিবার। পুত্রসন্তানের নাম রাখলেন ‘রামরহিম’।হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে একতা এবং সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই নবজাতকের এই নাম। তেমনই জানালেন ফিরোজ়বাদের ওই পরিবার। জেলা মহিলা হাসপাতালের ভারপ্রাপ্ত চিকিৎসক নবীন জৈন জানিয়েছেন, সোমবার একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ফিরোজ়াবাদের এক মহিলা। সন্তান এবং মা দু’জনেই সুস্থ। চিকিৎসক জানিয়েছেন, ভূমিষ্ঠ হওয়ার পর সেই নবজাতকের নামও ঠিক করে ফেলেছিল মহিলার পরিবার।

পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নবজাতকের ঠাকুমা হুসনা বানু মূলত এই নামই রাখার কথা জানান পরিবারের সদস্যদের। নবজাতকের ‘রামরহিম’ নামে সমর্থন জানিয়েছে পরিবারের অন্য সদস্যরাও।সদ্য মা হওয়া হুসনা বানু বলেন, “হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই নাতির নাম রেখেছি রামরহিম।” অন্য দিকে, কানপুরের গণেশ শঙ্কর বিদ্যার্থী মেমোরিয়াল মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত চিকিৎসক সীমা দ্বিবেদী জানিয়েছেন, সোমবার তাঁদের হাসপাতালে ২৫ শিশুর জন্ম হয়েছে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রামের নামে অনেকেই পুত্রসন্তানের নামকরণ করেছেন। তার হিড়িকও দেখা গিয়েছে উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে।

চিকিৎসক দ্বিবেদী জানিয়েছেন, তাঁদের হাসপাতালে অনেকেই সদ্যোজাত পুত্রসন্তানের নাম রেখেছেন, ‘রাম’, ‘রাঘব’, ‘রাঘবেন্দ্র’, ‘রঘু’ এবং ‘রামেন্দ্র’।সম্ভল জেলার একটি বেসরকারি হাসপাতাল সোমবার ছয় শিশুর জন্ম হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...