Saturday, April 4, 2026

নেতাজির প্ল্যানিং কমিশন তুলে দিয়ে নীতি আয়োগ! মোদি সরকারকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অত্যন্ত জরুরি ছিল নেতাজির তৈরি প্ল্যানিং কমিশন। প্রতি বছর গুরুত্বপূর্ণ চিফ সেক্রেটারিদের নিয়ে বৈঠক হত। সেটা তুলে নীতি আয়োগ করেছে মোদি সরকার। যা না আছে নীতি, না আছে আয়োগ- নেতাজি জন্মজয়ন্তীতে রেড রোডের অনুষ্ঠান থেকে মোদি সরকারকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, এই অনুষ্ঠানে নেতাজি সুভাষচন্দ্র বসুকে (Netaji Shubhashchandra Basu) শ্রদ্ধা জানান মমতা।

মুখ্যমন্ত্রীর কথায়, আমরা নেতাজিকে মানি, স্বামীজিকে মানি, রামকৃষ্ণকে মানি, রবীন্দ্রনাথকে মানি। তাঁদের আদর্শে, তাঁদের দেখানো পথে চলি। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরির সময় লক্ষ্য স্থির করে দিয়েছিলেন নেতাজি। অথচ আজও সেই পথে দেশ চলতে পারল না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে, নেতাজির কথাকে মান্যতা দিলে ভারত আরও উন্নত হত। নেতাজি মাথা উঁচু করে লড়াই করতে শিখিয়েছিলেন, সেই আদর্শকে মেনে এগিয়ে চলেছে বাংলা

এরপরেই নেতাজির তৈরি করা প্ল্যানিং কমিশনের প্রসঙ্গ তুলে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর কথায়, প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার বদলে শুধুই বিভাজন আর বিদ্বেষের রাজনীতি করছে বিজেপি। আগে প্ল্যানিং কমিশন যখন ছিল, তখন প্রতি বছর গুরুত্বপূর্ণ মুখ্যসচিবদের নিয়ে বৈঠক হত। কোন বিষয়ে কত অর্থ প্রয়োজন, সেটা নিয়ে আলোচনা হত। তীব্র আক্রমণ করে মমতা বলেন, এখন কোনও প্ল্যানিং নেই। প্ল্যানিং একটাই ডিভাইড অ্যান্ড রুল। ঘৃণার রাজনীতি শুরু হয়েছে। নীতি আয়োগ নিয়ো নাম না করে নরেন্দ্র মোদিকে ঠুকে মমতা বলেন, একেবারে মোমের পুতুল। মোমের মত ঘাড় নাড়ে। মাঝে মাঝে মোমের মতো মন কা বাত শোনায়।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...