Wednesday, June 24, 2026

তীব্র কম্পন চিনে, কেঁপে উঠলো দিল্লি সহ উত্তর ভারতের একাংশ!

Date:

Share post:

রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার রাতেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু এলাকা। সোমবার মধ্যরাতে জোরাল ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে। মূলত, চিনে ভূমিকম্প হয় এবং তারই প্রভাব পড়ে দিল্লি-সহ এনসিআর অঞ্চলে।রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দুবার কেঁপে উঠল দিল্লি।কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তানেও।

চিনের দক্ষিণ শিনজিয়াংয়ে রাত ১১:৪০ নাগাদ কম্পন অনুভূত হয় বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলেজি সূত্রে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল চিন সীমান্তের কাছে দক্ষিণ শিনজিয়াংয়ে ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে। উত্তর ভারতের একাংশে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই, তবে শিনজিয়াংয়ে আতঙ্কে মাঝরাতেই বাড়ি ছেড়ে বাইরে পড়েন সাধারণ মানুষ। আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতেও।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...