Thursday, June 4, 2026

নজরে লোকসভা, আজ তৃণমূল নেত্রীর ‘বীরভূম’ বৈঠক

Date:

Share post:

আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়বে। তার আগে সমস্ত রাজনৈতিক দলই নিজেদের মতো ঘুঁটি সাজাচ্ছে। সাংগঠনিক রদবদল থেকে পরিকাঠামো ঢেলে সাজানোর চূড়ান্ত পর্ব চলছে। অনুব্রতহীন বীরভূমে বিশেষ নজর দিচ্ছেন তৃণমূল নেত্রী খোদ।

জেলার দুই আসনেই ২০১৯ সালে জয় ছিনিয়ে নিয়েছিল জোড়া ফুল শিবির। যদিও ৫ বিধানসভা আসনে এগিয়ে ছিল বিজেপি। বিশেষ করে শহরাঞ্চলে আশানারূপ ফলাফল হয়নি শাসকদলের। ২০২১ সালে বিধানসভায় অবশ্য ফলের আমূল বদল ঘটে। জেলার ১১ বিধানসভা আসনের ১০ আসন জিতে নেয় তৃণমূল। একমাত্র হাতছাড়া হয় দুবরাজপুর বিধানসভা। জেলায় পুর ও পঞ্চায়েত ভোটেও ভালো ফল করে তৃণমূল কংগ্রেস।

তবে অনুব্রত মন্ডলের অনুপস্থিতিতে সংগঠন নিয়ে নতুন করে ভাবনা- চিন্তা করতে হয় তৃণমূলকে। কোর কমিটি গড়ে দিয়ে মমতা বন্দোপাধ্যায় নিজে বীরভূম দেখভাল করছেন।এই অবস্থায় আজ মঙ্গলবার লোকসভা ভোটের প্রস্তুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন সেদিকেই সকলের নজর।


 

Related articles

বহিষ্কৃত সন্দীপনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ: বিক্ষোভ এন্টালিতে

অনৈতিক কাজের জবাব চেয়ে প্রথমবার বিধায়ক হয়ে সরব হয়েছেন সন্দীপন সাহা। এবার তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও চুরির অভিযোগ...

পথে নামছে ককরোচ পার্টি: নেতৃত্বে দীপকের পাশে সোনম ওয়াংচু

সোশ্যাল মিডিয়ার পরে এবার পথে নেমে ভারতের ছাত্রসমাজ ও যুবসমাজের দাবি তুলে ধরতে চলেছে ককরোচ জনতা পার্টি। সেই...

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...