Monday, June 8, 2026

ভিড়ের চাপে অসুস্থ একাধিক, চরম বিশৃঙ্খলায় বন্ধ রামমন্দিরের দরজা

Date:

Share post:

শুরুর দিনেই চরম বিশৃঙ্খলা! প্রাণ প্রতিষ্ঠার পরই দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে রামমন্দিরে। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। মঙ্গলবার পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে পদপিষ্ট হওয়ার অবস্থা তৈরি হয়, অসুস্থ হয়ে পড়েন বহু মানুষ। অবস্থা সামাল দিতে এরপর বন্ধ করে দিতে হয় রাম মন্দিরের দরজা। পরিস্থিতি এতটাই গুরুতর যে সামাল দিতে নামাতে হয় কমব্যাট ফোর্স।

মঙ্গলবার থেকে সাধারণ মানুষের জন্য রামমন্দির খুলে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল ট্রাস্টের তরফে। এরপরই মন্দির দর্শনে দেশের নানা প্রান্ত থেকে হাজির হন পুণ্যার্থীরা। মন্দির দর্শনে ভিড়ের কারণে যে বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তার জন্য প্রস্তুতি রেখেছিল রাজ্য প্রশাসন। কিন্তু তার পরেও পরিস্থিতি চলে যায় হাতের বাইরে। সোমবার মাঝরাত থেকে মন্দিরের গেটের সামনে লাইন পড়ে যায়। ভিড় সামলাতে আগে থেকে ব্যারিকেড করা হয়েছিল মন্দিরের সামনের অংশ। কিন্তু ভোরের আলো ফুটতেই ভিড়ের চাপে সেই ব্যারিকেড ভেঙে যায়। নিরাপত্তার বেষ্টনী ভেঙে উৎসুক জনতার ভিড় মন্দিরে ঢোকার চেষ্টা করতেই বিপত্তি বাধে। পদপিষ্টের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী হিমশিম খেতে হয়। ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টাও হয়।

পরিস্থিতি বেসামাল হতেই বন্ধ করে দেওয়াঅয় মন্দিরের দরজা। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিলেন, দু’ভাগে মন্দির দর্শনের সুযোগ পাবেন পুণ্যার্থীরা। রামলালার মূর্তি এবং মন্দির দর্শনে প্রথম দফায় সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দরজা খোলা রাখা হবে। দ্বিতীয় দফায় দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...

দিল্লিতে অভিষেক: ভবানী ভবনে হাজিরা এড়ালেন

বিধানসভায় বিধায়কদের সই জাল ইস্যুতে দ্বিতীয় হাজিরা এড়ালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয়...

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...