Monday, March 16, 2026

নেতাজি জন্মজয়ন্তীতে রেড রোডে সাংস্কৃতিক অনুষ্ঠান, গানে গানে সম্প্রীতির বার্তা সুগত বসুর!

Date:

Share post:

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্ম জয়ন্তী উপলক্ষে রেড রোডে নেতাজি মূর্তির সামনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য সরকার। বিশ্বের গর্ব মহান দেশপ্রেমিক সুভাষচন্দ্র বসুর পূর্ণাবয়ব প্রতিকৃতিতে এদিন পুষ্পার্ঘ নিবেদন করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল ১১:৩০ টা নাগাদ অনুষ্ঠানে পৌঁছে উপস্থিত বিশিষ্টদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী(CM) । বেলা বারোটার সময় সেখানে নেতাজি মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

২৩ জানুয়ারি উপলক্ষে রাজ্য সরকারের তরফে আজ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, ফিরহাদ হাকিমরা। ছিলেন অমিত মিত্র, দিব্যেন্দু বিশ্বাস, রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব সহ অন্যান্য বিশিষ্টরা। অধ্যাপক সুগত বসু সহ নেতাজির পরিবারের সদস্যরাও এদিন শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, রাজ্যসঙ্গীতের মাধ্যমে এদিন অনুষ্ঠান শুরু হয়। ১৯৪৩ সালে নেতাজি ফেরার পর বাংলার মানুষ তাকে যে গানে বরণ করে নিয়েছিলেন সেই “সুভাষ জি” গানটিও পরিবেশিত হয়। এরপর ন্যাশনাল আর্মির মার্চ সং উপস্থাপিত করার জন্য ঘোষণা করেন ইন্দ্রনীল সেন। সবশেষে পরিবেশিত হয় ‘ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা’ গানটি। কণ্ঠ মেলান স্বয়ং মন্ত্রী ইন্দ্রনীল সেন।

অধ্যাপক সুগত বসু এদিন সুভাষচন্দ্র বসুর কথা স্মরণ করে দেশের সম্প্রীতির বার্তা তুলে ধরেন। ২৩ জানুয়ারি প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আমন্ত্রণ জানান বলে এদিন বলেন তিনি। পাশাপাশি জানান নেতাজি ভবনে আজ ৯৫ বছর বয়সে এক বৃদ্ধা এসেছিলেন যিনি রানী অফ ঝাঁসি রেজিমেন্ট- এর ভেটেরন। এসেছিলেন ওমর হাবিব নামে এক গুজরাটি মুসলমান। তাঁর ঠাকুরদা আব্দুল হাবিব সাহেব আজাদ হিন্দ ফৌজকে তৎকালীন সময়ে রেঙ্গুনে এক কোটিরও বেশি টাকা দিয়েছিলেন। তিনি বলেন বাংলা থেকে দেশের জন্য একটা বার্তা দেওয়া দরকার তাই তিনি হিন্দি ভাষায় হিন্দু-মুসলমান ঐক্য আর সম্প্রীতির ওপর ভিত্তি করে একটি গান গেয়ে শোনান। অনুষ্ঠান মঞ্চে শঙ্খ বাজিয়ে বাংলা মায়ের দামাল ছেলে সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...