Monday, April 6, 2026

পাখোয়াজে মুগ্ধ হয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় পুরস্কার পেল শিলিগুড়ির সেই অরিজিৎ

Date:

Share post:

বাংলার ছেলে শিলিগুড়ির ডাবগ্রামের বাসিন্দা অরিজিত বন্দ্যোপাধ্যায় (Arijit Bandyopadhyay) পেলেন রাষ্ট্রীয় বাল পুরস্কার। পাখোয়াজ শিল্পী অরিজিতকে আর্ট অ্যান্ড কালচার বিভাগে পুরস্কৃত করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু (Daripada Murmu)। তার পখোয়াজ মোহিত করেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে (Rishi Shunak)। জি২০ সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পাখোয়াজ বাজিয়েছিল অরিজিত। প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি পরাক্রম দিবস উপলক্ষ্যে বিভিন্ন বিভাগে কীর্তিমান ছেলেমেয়েদের হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। এবারে এই পুরস্কার পেলেন বাংলার এই ক্ষুদে শিল্পী।

শিলিগুড়ি বয়েজ স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র অরিজিত। তার বাবা সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের কাছেই পাখোয়াজ বাজানো শিখেছে অরিজিত। এর আগে বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং রাজশাহি বিশ্ববিদ্যালয়েও পাখোয়াজ বাজিয়ে দর্শকদের মোহিত করেছিল অরিজিত। ভারতরত্ন শুভলক্ষ্মী ফেলোশিপ এবং এশিয়া বুক অফ রেকর্ডসের সম্মান আগেই যুক্ত হয়েছে অরিজিতের মুকুটে। এবার পেল রাষ্ট্রীয় বাল পুরস্কারের সম্মানও।

আরও পড়ুন- বইমেলায় বামেদের থেকে “ইনসাফ যাত্রার ডায়েরি” উপহার পেলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...