Tuesday, March 17, 2026

কেন্দ্রের গৈরিকীকরণ মানব না! সভামঞ্চ থেকে গর্জে উঠলেন মমতা

Date:

Share post:

কেন্দ্রের বঞ্চনা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, পূর্ব বর্ধমানের (Bardhawan) সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন তিনি। বলেন, বিনা পয়সায় আমরা রেশন দিই। মা মাটি মানুষের সরকার দেয়, তৃণমূল সরকার দেয়। কেন্দ্র সরকার রাজনৈতিক ঠুঁটো জগন্নাথ।তাদের বাক্স একদিন ফুটো হয়ে যাবে। কেন্দ্রের গৈরিকীকরণ নিয়েও তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আমাদের জিএসটির টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কেন্দ্র। আবার বলছে বলছে ঘরে ঘরে জল দিচ্ছি। আমরাই পাইপ কিনছি, জল সরবরাহ করছি, সব করছি আর ওরা মিথ্যা বলছে ভোটের জন্য। কিন্তু মিথ্যা কথা বলে পার পাবে না। সবটাই আমরা করছি আর ওদের কাজ কেবল আমায় গালি দেওয়া।“ মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের প্রাপ্য শেয়ার আমাদের দেয় না। তা বলে আমরা দুর্বল নই। ২০২২-২০২৩-এ এক টাকাও দেয়নি। আমরা ৪০ দিনের কাজ করিয়েছি।“

এরপরেই কেন্দ্রের গেরুয়া রং ও লোগোর ফতোয়া নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, “ওরা বলছে টাকা দেবো না, সব গেরুয়া রং করতে হবে। বলছে ৬ মাসের জন্য চাল দেবে। ব্যাগে ওদের ছবি থাকবে। আমি হতে দেবো না।“

মঙ্গলবারের পরে বুধবারও নেতাজি জয়ন্তীতে জাতীয় ছুটি না দেওয়ার বিষয় নিয়ে সরব হন মমতা। বলেন, “ধর্মের জন্য ছুটি দিচ্ছ। আর নেতাজির জন্মদিনে ছুটি নেই। তাঁর মৃত্যুদিন কবে আজও জানলাম না। লজ্জা লজ্জা। বাংলার মনীষীদের নিয়ে অনেক অসম্মান করেছে। অসম্মান করলেই আমরা রুখে দাঁড়াবো।“

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বর্ধমানে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক, স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ চৌধুরী, বিধায়করাও। ছিলেন মুখ্যসচিব-সহ একাধিক আধিকারিক। ছিলেন পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাশাসক। মঞ্চের পাশে শিল্পীদের স্টলও ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...