Saturday, April 4, 2026

আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে উগান্ডার ক্রিকেটার!

Date:

Share post:

২০২৩ সালের পারফরম্যান্স মূল্যায়নে বর্ষসেরা টি-টোয়েন্টি দল ঘোষণা করল আইসিসি। গত বছরের সেরা একাদশে জায়গা পেয়েছেন ভারতের চার ক্রিকেটার। এছাড়াও জিম্বাবোয়ের দুই এবং ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এবং উগান্ডার একজন করে ক্রিকেটার আছেন এই তালিকায়। আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলের অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে।ওপেনিংয়ে ইয়াশাসভি জাইসাওয়ালের সঙ্গে সুযোগ পেয়েছেন ইংল্যান্ড ফিল সল্ট। গত আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হওয়ার পর ১৪ ম্যাচে ৪৩০ রান করেন জাইসাওয়াল। সল্ট মাত্র ৮ ইনিংস ব্যাট করে ৩৯৪ রান করেন। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে তিন নম্বরে আছেন নিকোলাস পুরান।
এরপর আছেন সিকান্দার রাজা। জিম্বাবুয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফাই করতে ব্যর্থ হলেও রাজা তাঁর অলরাউন্ড পারফরম্যান্সে আলো ছড়িয়েছে বছর জুড়ে। উগান্ডার ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ বছর ছিল ২০২৩। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে দলটি। উগান্ডার হয়ে বল-ব্যাটে পারফর্ম করেন আলপেশ রমজানি, যিনি জায়গা করে নিয়েছেন সেরা একাদশে।

৩০ ম্যাচে ৪.৭৭ ইকোনমি রেটে ৫৫টি উইকেটের সঙ্গে ২৮.০৬ গড়ে ৪৪৯ রান করেন তিনি।আয়ারল্যান্ড বোলিং অলরাউন্ডার মার্ক অ্যাডেয়ার ৭.৪২ ইকোনমিতে বছরজুড়ে সংগ্রহ করেছেন ২৬টি উইকেট। প্রতি ১৩ টি ডেলিভারিতে একটি করে উইকেট আছে তাঁর। এ ছাড়াও একাদশে জায়গা পাওয়া রবি বিষ্ণয় ভারতের হয়ে পুরো বছরে ১৮টি উইকেট সংগ্রহ করেছেন। আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ের শীর্ষ বোলার হিসেবেও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। আছেন জিম্বাবোয়ের বাঁহাতি পেসার রিচার্ড নাগারভা৷ যিনি ২০২৩ সালে ব্যাটারদের জন্য ভয়ংকর হয়ে উঠেছিলেন। একাদশে থাকা আরেক পেসার আর্শদ্বীপ সিং। ২০২৩ সালে ২১ ম্যাচে ২৬টি উইকেট পেয়েছেন ভারতীয় পেসার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...