Monday, April 6, 2026

ফের দু.র্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস! প্ল্যাটফর্মে ধাক্কা লেগে ভাঙল একের পর এক পাদানি

Date:

Share post:

ফের বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) দুর্ঘটনা। এবার প্ল্যাটফর্মেই ধাক্কা লেগে ভাঙল নরেন্দ্র মোদির (Narendra Modi) সাধের ট্রেনের কয়েকটি কামরার পাদানি। ঘটনার জেরে ফের বড়সড় প্রশ্নের মুখে বন্দে ভারত এক্সপ্রেস। দুর্ঘটনার জেরে বর্ধমান-রামপুরহাট লাইনের ভেদিয়া ষ্টেশন প্রায় এক ঘণ্টা ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। যদিও এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি বলেই খবর। রেল সূত্রে খবর, বুধবার সকাল ৭টা ৩৫ মিনিট থেকে ৮টা ৩৭ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে পড়ে আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। এদিকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তৎপর হন রেলকর্মীরা। ভেদিয়া স্টেশনে পৌঁছে প্রায় ঘণ্টাখানেক মেরামতির পর ফের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় বন্দে ভারত এক্সপ্রেস। তবে এদিনের দুর্ঘটনার জেরে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা।

যাত্রীরা জানিয়েছেন, এদিন ট্রেনে সবেমাত্র ব্রেক ফাস্ট দেওয়া হয়েছে। তারপরই আচমকা বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। এদিনের দুর্ঘটনার জেরে ট্রেনের অনেক কামরার পাদানি একেবারে ভেঙে ঝুলছে বলে খবর। ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, এদিন ঘণ্টা খানেক ট্রেনটি দাঁড়িয়ে পড়ে ভেদিয়া স্টেশনে। মনে হচ্ছে, প্ল্যাটফর্মে ধাক্কা খেয়ে পাদানি ভেঙেছে। তবে অন্য কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।

এদিকে মঙ্গলবারই বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনা ঘটে। বিকেলে ১২০৪১ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসেও খানা জংশন রামপুরহাট লুপ লাইনের ঝাপটার ঢাল স্টেশনের কাছে পাথর ছোঁড়ার ঘটনা ঘটে।

 

 

 

 

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...