Tuesday, June 23, 2026

ধনধান্য স্টেডিয়ামে ব্যাট-বল হাতে অন্য মেজাজে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একেবারে অন্য মেজাজে ধনধান্য স্টেডিয়ামে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে (Mamata Banerjee)। বৃহস্পতিবার, ‘খেলাশ্রী’ প্রকল্পে কৃতি ক্রীড়াবিদদের পুরস্কার প্রদান অনুষ্ঠান রয়েছে ধনধান্যে। একটু আগেই সেখানে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরেই ক্রিকেট ব্যাট দেখে তা হাতে তুলে নেন। মমতা ব্যাট হাতে নিতেই বল নিয়ে এগিয়ে যান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। বেশ কয়েকটি বল খেলেন মুখ্যমন্ত্রী।

এরপরে হকি স্টিক হাতে নিয়ে বলে হিট করেন মুখ্যমন্ত্রী। ফুটবল হাতে নিয়েও ছুড়তে দেখা যায় তাঁকে। সব মিলিয়ে একেবারে অন্য মেজাজে দেখা যায় মমতা বন্দ্য়োপাধ্যায়কে। সব সময়ই খেলাধুলো পছন্দ করেন মমতা। তিনি ক্ষমতায় আসার পরে, বিপুল আর্থিক অনুদান পেয়েছে ফুটবল (Football) ক্লাবগুলি। শুধু তাই নয়, বাংলাজুড়ে বিভিন্ন ক্লাবকে রাজ্য সরকারের তরফ ‘জয়ী’ ফুটবল ও ক্রীড়া সরঞ্জাম কেনার অনুদান দেওয়া হয়।

বিভিন্ন সভাতেও দেখা গিয়েছে তরুণ ফুটবলারদের মঞ্চ থেকেই বল ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘জয়ী’ ফুটবলের নামও তাঁর দেওয়া। রাজ্যের কৃতি ক্রীড়াবিদদের সম্মান-পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। সেই মতো এদিন ধনধান্য স্টেডিয়ামে এই পুরস্কার দেওয়া হবে।


Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...