Monday, April 13, 2026

৭৫ তম সাধারণতন্ত্র দিবসে ১১৩২ জন পুলিশ ও দমকলকর্মীকে সাহসিকতার পুরস্কার প্রদান!

Date:

Share post:

দেশের ৭৫ তম সাধারণতন্ত্র দিবসে পুলিশ, দমকল, হোমগার্ড এবং নাগরিক সুরক্ষা ও পরিষেবার জন্য ১১৩২ জন কর্মীকে সাহসিকতার পুরস্কার স্বরূপ সেবা পদক প্রদান করা হবে। আগামিকাল দিল্লির কর্তব্যপথে এই সম্মাননা জ্ঞাপন করা হবে বলে খবর।

সরকার সম্প্রতি বিভিন্ন পুরস্কারের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে নানা পদক্ষেপ করেছে। ১৬টি শৌর্য পদককে (পুলিশ, দমকল, হোমগার্ড ও নাগরিক প্রতিরক্ষা পুরস্কার) চারটি পদকের সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। তালিকায় রয়েছে –

১. শৌর্যের জন্য রাষ্ট্রপতি পদক
২. শৌর্য পদক
৩. বিশেষ পরিষেবার জন্য রাষ্ট্রপতি পদক
৪. প্রশংসনীয় পরিষেবার জন্য পদক

যে ১১৩২ জনকে পুরস্কৃত করা হবে তাঁদের মধ্যে সাহসিকতার জন্য রাষ্ট্রপতি পদক পাচ্ছেন ২ জন ও সাহসিকতা পদক ২৭৫ জন। জীবন ও সম্পত্তি রক্ষা বা অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধী গ্রেফতার সহ বিভিন্ন কাজে উল্লেখযোগ্য ভূমিকার জন্য এই পদক প্রদান করা হয়। আবার এই ২৭৭টি পদকের মধ্যে ১১৯টি পদক বামপন্থী সন্ত্রাসবাদ প্রভাবিত এলাকার কর্মীরা পাচ্ছেন। এছাড়া জম্মু-কাশ্মীরের ১৩৩ জন ও অন্যান্য অঞ্চলের ২৫ জন কর্মী এই পুরস্কার পাবেন। বিশেষ পরিষেবার জন্য রাষ্ট্রপতি পদক প্রদান করা হয়। এবার ১০২ জন এই পদক পেয়ে যাচ্ছেন। যার মধ্যে ৯৪ জন পুলিশ, ৪ জন দমকলকর্মী এবং ৪ জন নাগরিক সুরক্ষা ও হোমগার্ড হিসেবে সম্মানিত হবেন।


Related articles

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...