Tuesday, June 23, 2026

সুজয়কৃষ্ণ ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ারকে সিবিআই তলব! আজই নিজাম প্যালেসে রাহুল

Date:

Share post:

নিয়োগ মামলায় অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) ঘনিষ্ঠ সিভিক ভলেন্টিয়ার রাহুল বেরাকে (Rahul Bera) এবার সিবিআই (CBI) তলব। শিক্ষক নিয়োগ মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED ) পাশাপাশি সিবিআইও তদন্ত চালাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সির সেই ডাকে সাড়া দিয়ে আজ নিজাম প্যালেসে (Nizam Palace) হাজির হলেন রাহুল।

ইডির তরফে অভিযোগ করা হয় যে এই রাহুলকে কাজে লাগিয়েই বেশ কিছু তথ্য মুছে ফেলার চেষ্টা করেছেন সুজয়কৃষ্ণ ভদ্র। গত বছর ৩০ মে প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি। তার পরের দিন তাঁকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করে ইডি জানায়, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সুজয়ের কথায় ফোন থেকে মুছে দিয়েছিলেন রাহুল। যদিও সিবিআই তলব সংক্রান্ত কোনও কিছু নিয়েই মুখ খোলেননি রাহুল।


Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...