Monday, April 13, 2026

লোকসভা ভোটের আগে ফের উদ্ধার টাকার পাহাড়, সরকারি কর্মীর বাড়িতে তল্লাশি চালাতেই পর্দাফাঁস

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) আগে ফের বিপুল পরিমাণ টাকা (Money) উদ্ধার। তেলঙ্গানায় (Telengana) এক সরকারি আধিকারিকের বাড়িতে তল্লাশি চালিয়ে হিসাব বহির্ভূত কমপক্ষে ১০০ কোটি টাকা উদ্ধার করেছে ওই রাজ্যের পুলিশের দুর্নীতি দমন শাখা (ACP)।

বুধবার দিনভর ওই সরকারি আধিকারিকের বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার ১০০ কোটির হিসাব বহির্ভূত সম্পত্তি।

জানা গিয়েছে, ওই আধিকারিক তেলঙ্গানার রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির সেক্রেটারি শিব বালাকৃষ্ণ। তিনি হায়দরাবাদ মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির ডিরেক্টরও ছিলেন।

এদিকে প্রাথমিক তদন্তের পর জানা যাচ্ছে, শিব বালাকৃষ্ণ নামক ওই সরকারি আধিকারিক বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানিকে বেআইনিভাবে পারমিট দিয়েছেন। তার বিনিময়েই কোটি কোটি টাকা ও দামি উপহার পেয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির হদিশ পেতেই বুধবার ভোর থেকে অভিযানে নামে এসিবি। বালাকৃষ্ণের বাড়ি ও অফিস মিলিয়ে মোট ২০ জায়গায় তল্লাশি চালানো হয়। ভোর পাঁচটা থেকে শুরু হয়েছিল তল্লাশি, রাতভর সেই তল্লাশি চলে। ইতিমধ্যে বালাকৃষ্ণের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির মামলাও দায়ের করা হয়েছে। এদিন তল্লাশি অভিযানে বালাকৃষ্ণের বাড়ি থেকে ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ ৪০ লক্ষ টাকা, ২ কেজি সোনার গহনা, ৬০টি দামী বিদেশি ঘড়ি, ১৪টি আইফোন, ১০টি ম্যাক বুক ও আইপ্যাড, একাধিক ইলেকট্রনিক গ্যাজেট, ব্যাঙ্ক ডিপোজিট ও ফ্ল্যাটের নথি উদ্ধার হয়েছে। এছাড়া বেনামি একাধিক সম্পত্তিও উদ্ধার হয়েছে। তবে তাঁর আরও হিসাব বহির্ভূত সম্পর্কের হদিশ পেতে জারি রয়েছে তল্লাশি।

 

 

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...