Friday, April 3, 2026

খারিজ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়! মেডিক্যাল মামলায় বড় সিদ্ধান্ত ডিভিশন বেঞ্চের

Date:

Share post:

মেডিক্যাল মামলায় (Medical) ফের খারিজ কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) রায়। এই মামলায় বুধবারই সিবিআইকে (CBI) এফআইআরের (FIR) নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য।

প্রাথমিকভাবে একক বেঞ্চের সিদ্ধান্ত সেইসময় খারিজ করা হলেও বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের নির্দেশই বহাল রাখেন।

বৃহস্পতিবার সেই নির্দেশ পুনরায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ (Division Bench)।

এদিন রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। ডিভিশন বেঞ্চ সাফ জানায়, মূল মামলাকারী তাঁর পিটিশনে কোনওভাবেই এফআইআর-এর কথা উল্লেখ করেননি। তাহলে কীসের ভিত্তিতে সিবিআই তদন্ত হবে? এই প্রশ্ন তুলেই এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করে দেন বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ। তবে এদিন বিচারপতি সৌমেন সেন সাফ জানান, আদালত থেকে সংগৃহীত নথি দ্রুত ফেরত দিতে হবে সিবিআইকে। এদিকে, সিঙ্গল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ ডিভিশন বেঞ্চ স্থগিত করার কথা জানার পরেও কী করে রেজিস্ট্রার জেনারেল অফিস সেই রায়ের কপি সিবিআইকে পাঠাল, তা জানতে চেয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিনই এই প্রশ্নের জবাব দিতে হবে রেজিস্ট্রার জেনারেলকে।

দিনকয়েক আগেই মেডিক্যালে ছাত্র ভর্তিতে বেনিয়মের অভিযোগ সামনে আসে। এক ছাত্রী অভিযোগ করেন, তিনি তপসিলি উপজাতিভুক্ত। তাঁর কাছে প্রামাণ্য শংসাপত্রও রয়েছে। তা সত্ত্বেও তিনি মেডিক্যাল কলেজে ভর্তি হতে পারেননি। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলায় বুধবার সিবিআই তদন্তের নির্দেশ দেন। এরপরই আধ ঘণ্টার মধ্যেই গোটা বিষয়টি রাজ্যের তরফে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়। তখন ডিভিশন বেঞ্চে সিবিআই তদন্তের নির্দেশে অন্তবর্তী স্থগিতাদেশ দেন। এরপরও মামলা নিয়ে জট অব্যহত।

 

 

 

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...