Friday, March 20, 2026

আইসিসির বিরাট খেতাব জয় কোহলির

Date:

Share post:

ফের একবার আইসিসির বর্ষসেরা একদিনের খেলোয়াড় হলেন বিরাট কোহলি। এর ফলে চতুর্থবার এই সম্মান জিতলেন তিনি। প্রথম ক্রিকেটার হিসেবে কোহলি চার বার এই সম্মান পেলেন। ছাপিয়ে গেলেন এবি ডিভিলিয়ার্সকে।সব মিলিয়ে সেরা পুরুষ ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক প্যাট কামিন্স।

২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট। কোহলি ১১টি ইনিংসের মধ্যে অন্তত ৯টি কমপক্ষে অর্ধশতরান করেছেন। মোট ৭৬৫ রান করেছেন বিশ্বকাপে। প্রতিযোগিতার ইতিহাসে এত বেশি রান আগে কেউ করেননি। ২০০৩ সালে গড়া সচিন তেন্ডুলকরের নজিরকেও ছাপিয়ে যান তিনি। ৯৫.৬২ গড় এবং ৯০.৩১ স্ট্রাইক রেটে রান করেছেন কোহলি। তিনটি শতরান রয়েছে তাঁর। ২০২৩ সালে কোহলি ৩৬টি আন্তর্জাতিক ইনিংসে ২০৪৮ রান করেন।

এই সম্মানে সেরার লড়াইয়ে কোহলি হারান তাঁর সতীর্থ শুভমান গিল ও মহম্মদ শামিকেও। দৌড়ে ছিলেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেলও। কিন্তু কোহলি সবাইকে পিছনে ফেলে স্মমান ছিনিয়ে নেন।

আরও পড়ুন- প্রকাশিত আইএসএলের দ্বিতীয় লেগের সূচি, ডার্বি ৩ ফেব্রুয়ারি এবং ১০ মার্চ


Related articles

অসমে একা লড়বে তৃণমূল: ঘোষিত তারকা প্রচারক

বিজেপির একের পর এক ধর্মের রাজনীতিতে ক্লান্ত অসমের মানুষের জন্য কোনও রেহাই দিতে ব্যর্থ কংগ্রেস। বিরোধী হিসাবে যে...

নিষ্কৃতিমৃত্যুর পথে যাত্রা, বন্ধ হরিশের পুষ্টি ও রক্ত পরীক্ষা

সুপ্রিম কোর্টের (Supreme Court) অনুমতির পর প্যাসিভ ইউথেনেশিয়ার (Passive Euthanasia) প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছালেন হরিশ রানা (Harish Rana)।...

আদালতের নির্দেশে ১৬তম ধাপে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু

রোজ ভ্যালি আর্থিক দুর্নীতি (Rose Valley Scam) কাণ্ডে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের শুক্রবার থেকে আরেক দফা টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া...

হর্ষিতের বিকল্প নিয়ে দ্রুত সিদ্ধান্ত, কে হবেন নাইটদের ‘নতুন রাসেল’?

আইপিএলের (IPL) আগে টিম কম্বিনেশন দেখে নিতে শুক্রবার নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলল কেকেআর(KKR)। দ্রুত হর্ষিত রানার বিকল্প...