Wednesday, June 24, 2026

হাত ছাড়তেই বিপাকে কংগ্রেস! ভুল বোঝাবুঝি মেটাতে আসরে খাড়গে, ফোন করলেন মমতাকে

Date:

Share post:

লোকসভা নির্বাচনের (Loksabha Election) মুখেই বড়সড় ধাক্কা খেয়েছে দল। ধীরে ধীরে দলের প্রদেশ নেতৃত্বের একাধিক পদক্ষেপে ক্ষুব্ধ জোটসঙ্গীরা। আর সেকারণেই তৃণমূল কংগ্রেসের (TMC) পাশাপাশি আম আদমি পার্টিও (Aam Aadmi Party) হাত ছেড়ে একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে। তবে জাতীয় রাজনীতিতে জোটের প্রয়োজনীয়তা কি সেই বিষয়টি অবশ্যই জানে কংগ্রেস (Congress)। আর সেকারণেই এবার দুই দলের সুপ্রিমোকে পাশে থাকার অনুরধ জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Malikarjun Kharge)।

বুধবারই বাংলায় কংগ্রেসের সঙ্গে কোনও জোট না করেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এরপরই চাপে পড়ে বিরোধী জোট ইন্ডিয়াকে রক্ষা করতে মমতাকে ফোন করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না। তার জন্য প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরীকে দায়ী করা হয়েছে। এমন আবহে ভুল বোঝাবুঝি মেটাতে এবার আসরে কংগ্রেস সভাপতি। সূত্রের খবর, খাড়গে দুই শিবিরের মধ্যে ভুল বোঝাবুঝি মেটানোর চেষ্টা করেছেন। একই সঙ্গে রাহুল গান্ধীর যাত্রায় মমতা বা তৃণমূল নেতৃত্ব যাতে যোগ দেন, তার জন্যও ফের অনুরোধ জানিয়েছেন।

কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সভাপতি বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন। আমরা ভবিষ্যতে একসঙ্গে চলার রাস্তা খুঁজে বের করব। মমতা বন্দ্যোপাধ্যায় যদি পশ্চিমবঙ্গে ভারত জোড়ো ন্যায় যাত্রায় কয়েক মিনিটের জন্যও যোগ দেন, তা হলে খাড়গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী খুবই আনন্দিত হবেন।

 

 

 

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...