Saturday, April 4, 2026

সাধারণতন্ত্র দিবসে সেজে উঠেছে দিল্লির কর্তব্যপথ, এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

Date:

Share post:

৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করছে ভারত (India)। দেশের প্রতিটি কোনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে শুরু সেলিব্রেশন। এবারের সাধারণতন্ত্র দিবসের (Republic Day) কুচকাওয়াজে মহিলা সেনার জয়জয়কার দেখা যাবে রাজধানীতে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ (Eamnuel Macron)। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহরকে। দিল্লির কর্তব্যপথে মোতায়েন ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী। আর এদিন সকালে দেশবাসীকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) থেকে শুরু করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন এক্স হ্যান্ডেলে সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান তাঁরা।

নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা। পাশাপাশি সাধারণতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতিও। শুভেচ্ছা জানাতে ভোলেননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নরেন্দ্র মোদির সঙ্গে তোলা একটি সেলফিও পোস্ট করেছেন তিনি।

ইতিমধ্যে কর্তব্যপথে উপস্থিত হয়েছেন শয়ে শয়ে অতিথি। একাধিক জোনে ভাগ করা হয়েছে এই কর্তব্যপথকে। সাধারণ মানুষ, বিশেষ অতিথিদের জন্য আলাদা আলাদা বসার আয়োজন করা হয়েছে। ইন্টালিজেন্স এজেন্সি, দিল্লি পুলিশ এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি এজেন্সিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। এদিন প্রথা মেনে গ্যালান্ট্রি পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১৩২ জনকে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে ৭৫তম সাধারণতন্ত্র দিবসে।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...