Wednesday, June 24, 2026

সেনার গোলাবারুদ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১ কর্মী

Date:

Share post:

ভারতীয় সেনার গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাস্থলেই প্রাণ হারালেন এক কর্মী। কীভাবে এই বিস্ফোরণ ঘটল তা জানা যায়নি। গোটা ঘটনার তদন্তে শুরু হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, মহারাষ্ট্রের ভান্ডারায় শনিবার সকাল ৮টা নাগাদ আচমচাই বিস্ফোরণে কেঁপে ওঠে ওই কারখানা। আর সেই বিস্ফোরণের আগুনেই ঝলসে মৃত্যু হয় বছর বাহান্নর অবিনাশ মেশ্রামের। জানা গিয়েছে, তিনি দিনের প্রথম শিফ্টে কাজ করার সময়ই বিস্ফোরণ ঘটে। ফলে আত্মরক্ষার কোনও পথ পাননি তিনি। সেই সময় ওই বিভাগে তিনি একা থাকায় আর কোনও প্রাণহানি হয়নি বলেই খবর।

এদিকে কারখানা কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শনিবার সকাল ৮.১৫ নাগাদ ভান্ডারার HEX বিভাগ থেকে ভয়ংকর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সেই বিকট আওয়াজ শুনে অন্য বিভাগের কর্মীরা ছুটে যান। সেখানেই অবিনাশকে অচেতন অবস্থায় দেখতে পান। কারখানারই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। এর কারণ জানতে তিন সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...