Saturday, June 27, 2026

“জ্ঞানবাপী মসজিদ হিন্দুদের ফেরাক মুসলিমরা”, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর

Date:

Share post:

“জ্ঞানবাপী মসজিদ হিন্দুদের হাতে তুলে দিক মুসলিমরা”, বারাণসীর ওই মসজিদ নিয়ে আইনি জটিলতার মধ্যেই এবার এমন দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। তাঁর দাবি, মুসলিমদের উচিত হবে বারাণসীর ওই মসজিদের জমি হিন্দু পক্ষের হাতে তুলে দেওয়া। বারাণসীর আদালতে সম্প্রতি জ্ঞানবাপী মসজিদ নিয়ে রিপোর্ট জমা দিয়েছে এএসআই। এরপরই গিরিরাজের এহেন মন্তব্যে শোরগোল শুরু হয়েছে।

এই মসজিদ নিয়ে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি রিপোর্ট পেশ করেছে আদালতে। আদালত এখনও ওই রিপোর্ট নিয়ে কোনও পদক্ষেপ না করলেও সেটি ফাঁস করে দিয়েছেন হিন্দু পক্ষের আইনজীবী। যেখানে বলা হয়েছে, মসজিদের পশ্চিম দিকের নির্মাণের মধ্যে হিন্দু মন্দিরের অংশ রয়েছে। তবে রিপোর্ট নিয়ে হিন্দু সংগঠনের তরফে এখনও কোনও মন্তব্য না করা হলেও এবার হিন্দুত্বের হাওয়া তুলে গিরিরাজ জানালেন, জ্ঞানবাপী মসজিদের জমি হিন্দুদের হাতে তুলে দেওয়া হোক। তাঁর কথায়, “অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গিয়েছে। অযোধ্যার পর কাশী ও মথুরার মন্দির পুনরুদ্ধার করা হবে, এই কথা আগেই বলা হয়েছিল। জ্ঞানবাপী নিয়ে এএসআইয়ের রিপোর্ট প্রকাশের পর মুসলিমদের উচিত হবে মসজিদের জায়গা হিন্দুদের হাতে তুলে দেওয়া।”

অবশ্য কট্টর হিন্দুত্ববাদী নেতা গিরিরাজ বরাবরই বিতর্কিত মন্তব্যের জন্য সংবাদ সিরনামে থাকেন। এর আগে তিনি মন্তব্য করেছিলেন, “স্বাধীনতার পর ভারতে একটিও মসজিদ ভাঙা হয়নি। অন্যদিকে, পাকিস্তানে একটিও হিন্দু মন্দির অবশিষ্ঠ নেই।” এবার জ্ঞানবাপী মসজিদ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর এহেন মন্তব্যে অতীতের বাবরি মসজিদ ধ্বংসের ছায়া দেখছে বিশেষজ্ঞ মহল।

Related articles

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...

‘রাওলাট আইনের ২০২৬ সংস্করণ’: বিজেপি সরকারের নতুন বিলকে তীব্র আক্রমণ কুণালের

জনগণের নিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজেপি সরকার যে নতুন বিল (West Bengal Public Safety and Control of...