Saturday, June 13, 2026

সংকীর্ণ সিঁড়ি, জ্বলন্ত বাড়িতে আটকে মৃত্যু দুই মা ও তাঁদের সন্তানদের

Date:

Share post:

দিল্লির শাহদরায় (Shahdara) ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হল দুই মহিলা, তাঁদের একটি নয়মাসের শিশু ও ১৭ বছরের কিশোর সন্তানের। সংকীর্ণ বেরোনোর পথ দিয়ে বেরোতে না পেরে মৃত্যুর অনুমান প্রাথমিক তদন্তে। ঘটনায় আহত হয়েছেন আরও দুই মহিলা। বাড়ির মালিককে আটক (detained) করেছে পুলিশ।

শনিবার ভোরে দিল্লির শাহদরা এলাকায় একটি বহুতলের একতলায় আগুন লাগে। স্থানীয়দের অনুমান একতলার পার্কিংলটে রাখা রবারের সামগ্রীতে (rubber wipes) আগুন লাগায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ব্লিডিংয়ের একটিমাত্র সিড়ি দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করেন আটকে থাকা সব পরিবার। ক্রমশ উপরের দিকে উঠতে থাকে আগুন। স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দিলে শাহদরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে পুলিশের ভ্যানে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পরে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন।

আগুন নিয়ন্ত্রণে এলে বহুতলের ভিতরে ঢুকে সিড়িতে উদ্ধার হয় গৌরি সোনি (৪০) ও তাঁর দ্বাদশ শ্রেণির ছেলে প্রথম সোনির (১৭) দেহ। অন্য সিঁড়িতে উদ্ধার হয় রচনা (২৮) ও তাঁর নয়মাসের সন্তানের দেহ। তাঁদের শরীরে পোড়ার ক্ষতও রয়েছে। অন্যদিকে রাধিকা ও প্রভাবতী নামে দুজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশের দাবি বেআইনিভাবে পার্কিংলটে (parking lot) দাহ্যপদার্থ মজুত করা হয়েছিল। তবে কী থেকে আগুন লাগে তা নিয়ে তদন্তে পুলিশ।

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...