Friday, June 12, 2026

টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সাবালেঙ্কা

Date:

Share post:

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন এরিনা সাবালেঙ্কা। এদিন অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ফাইনালে তিনি হারালেন বিশ্বের ১২ নম্বর চিনের কিন ঝেংকে। ম্যাচের ফলাফল ৬-৩,৬-২। এই জয়ের ফলে কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন বেলারুশের এই মহিলা তারকা।সঙ্গে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন হলেন সাবালেঙ্কা। ভিক্টোরিয়া আজারেঙ্কার পর সাবালেঙ্কা দ্বিতীয় টেনিস খেলোয়াড় যিনি অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের সিঙ্গলসে পর পর দু’বার ট্রফি জিতলেন। ২০১২ এবং ২০১৩ সালে পরপর চ্যাম্পিয়ন হয়েছিলেন ভিক্টোরিয়া।

এদিন মাত্র ১ ঘণ্টা ১৬ মিনিটের লড়াই শেষ করেন সাবালেঙ্কা । এদিন সাবালেঙ্কার কাছে দাঁড়াতে পারেননি ঝেং। সাবালেঙ্কার পক্ষে ফল ৬-৩, ৬-২। সাবালেঙ্কা প্রথম সেটটি জিতে নেন ৬-৩ গেমে। প্রথম থেকেই আগ্রাসী টেনিস খেলতে থাকেন। দ্বিতীয় সেটে আরও ঝাঁজালো টেনিস খেলতে শুরু করেন সাবালেঙ্কা। দ্বিতীয় সেটটি ৬-২-এ জেতেন তিনি। সাবালেঙ্কার এটি তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়াও গত বছর যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনাল খেলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের কোকো গফের কাছে হেরেছিলেন ওই ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সেই গফকে হারিয়ে ফাইনালে পৌঁছন সাবালেঙ্কা। ফাইনালে আরও দাপট দেখিয়ে খেতাবই জিতে নিলেন তিনি।

আরও পড়ুন- সুপার কাপের ফাইনালের আগে শক্তি বাড়ালো লাল-হলুদ

Related articles

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...

CID-র সঙ্গে কী আলোচনা কীভাবে সংবাদমাধ্যমে: আদালতে যাওয়ার দাবি অভিষেকের

বারবার তদন্তকারী সংস্থাকে সহযোগিতা করেছেন। পরবর্তীকালেও তার ব্যতিক্রম হবে না। কিন্তু এবার সেই তদন্তকারী সংস্থার দায়বদ্ধতা ও বিশ্বাসযোগ্যতা...